রাশিয়ায় অস্ত্র কারখানায় ড্রোন হামলার পরেই ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনাদের জন্য অস্ত্র ও বিস্ফোরক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা অন্তত ১৮। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভাবে কারখানাটিতে বিস্ফোরণ ঘটল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রুশ সেনা আধিকারিকরা। তাদের আশঙ্কা, ইউক্রেনের গুপ্তচরদের হাত থাকতে পারে বিস্ফোরণের পিছনে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, গতকাল বুধবার রাতে কাজাখস্তান সীমান্তবর্তী চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলার একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রাদেশিক গভর্নর আলেক্সি টেক্সলার জানিয়েছেন, ওই বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। যদিও নির্দিষ্ট করে কোনও কারখানার কথা বলেননি তিনি। তবে কারখানাটিতে ড্রোন হামলার কথা অস্বীকার করেছেন তিনি। যদিও ‘মস্কো টাইমস’ নামে আর একটি রুশ সংবাদমাধ্যমের দাবি, ‘ড্রোন হামলা চালানো হয়েছিল কারখানাটিতে। আর ওই হামলার পরেই ভয়ঙ্কর শব্দে পর পর বিস্ফোরণ ঘটে।’ সমাজমাধ্যমে কারখানায় বিস্ফোরণের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কোপেইস্কের প্লাস্টমাস প্ল্যান্টের পাশে ঘন ঘন বিস্ফোরণে অগ্নিকুণ্ডের সৃষ্টি হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ১ জুন আচমকা রুশ ভূখণ্ডের ভিতরে পাঁচ সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। ‘অপারেশন স্পাইডার ওয়েব’ নামাঙ্কিত ওই অভিযানে রুশ ভূখণ্ডে শতাধিক ড্রোন নিয়ে গিয়ে ওই হামলা চালানো হয়েছিল।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?