গাজায় ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণ, নিহত ১৯৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামাস যোদ্ধাদের হামলার জবাব দিতে গাজা উপত্যকায় নিরীহ প্যালেস্তানিয়দের ওপরে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইজরায়েল। বিমান থেকে লাগাতার বোমাবর্ষণে এখনও পর্যন্ত ১৯৮ নিরীহ প্যালেস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম  হয়েছেন দেড় হাজারের বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন গাজা উপত্যকার বিভিন্ন হাসটপাতাল কর্তৃপক্ষ।

শনিবার সকালে আচমকাই গাজা উপত্যকা থেকে এক হাজারের বেশি হামাস যোদ্ধা ইজরায়েলে ঢুকে পড়ে। পাশাপাশি রকেট হামলাও চালায়। ২০ মিনিটে প্রায় ৫,০০০ রকেট ছোড়া হয়। রকেট হামলায় ৪০ ইজরায়েলির মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরেই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, ইউক্রেন-সহ একাধিক দেশের পক্ষ থেকে ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দেয়। বিশ্বের শক্তিশালী দেশগুলির মদতেই গাজায় নিরীহ মানুষদের হত্যালীলায় নেমে পড়ে ইজরায়েল সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার ছুড়েছেন, ‘ আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনও দেখেনি। এই যুদ্ধে আমরাই জিতব।’

এদিন দুপুরের পর থেকে গাজা উপত্যকা লক্ষ্য করে হামলা শুরু করে ইজরায়েলের বিওমানবাহিনী। বেসামরিক জায়গা এবং হাসপাতালগুলির উপরে বোমা বর্ষণ শুরু করে। বোমায় গুঁড়িয়ে যায় একাধিক হাসপাতাল এবং বাড়ি। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলান্স লক্ষ্য করে বোমা ফেলা হয়। বোমার আঘাতে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী প্রাণ হারান।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির