বিধ্বংসী বন্যায় লিবিয়ায় মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক দুর্যোগের ত্রাস দেখছে লিবিয়া। মৃত্যুমিছিলের মাঝে শুধুই পরিজন হারানোর বেদনা। যত দূর চোখ যায়, তত দূর শুধু মৃতদেহ। ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ। এমনকি সমুদ্রেও ভাসতে দেখা যাচ্ছে দেহ। সর্বশেষপ্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩০০। নিখোঁজ প্রায় ১০,০০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই লিবিয়া প্রশাসনের অনুমান। লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

গণকবর দেওয়া হচ্ছে মৃতদেহ। পরিচয়ের অপেক্ষায় হাসপাতালে পড়ে রয়েছে বহু দেহ। বন্যার জল সরে যেতেই লিবিয়ায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যেন গোটা শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ধসে গেছে রাস্তা-ঘাট। জলের স্রোতে ভেসে গেছে অসংখ্য গাড়ি।

শনিবার(৯ সেপ্টেম্বর)লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও দেরনা শহরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। বিপর্যস্ত হয় জনজীবন। গাড়ির ওপরে, উঁচু জায়গায় বসে থেকে মানুষ নিজেদের রক্ষা করার চেষ্টা করছে।  রাস্তাঘাটের বেহাল দশা। প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত জল উঠেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরের উপর তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’। এর ফলে ৫ এবং ৬ সেপ্টেম্বর গ্রিসে রেকর্ড বৃষ্টিপাত ঘটে। ‘ড্যানিয়েল’ ক্রমে শক্তি সঞ্চয় করে লিবিয়ার দিকে অগ্রসর হয় এবং ক্রমে ‘মেডিকেন’-এ পরিণত হয়। গ্রিসে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ড্যানিয়েল ভূমধ্যসাগরে প্রবেশ করে। লিবিয়া রাজনৈতিকভাবে পূর্ব এবং পশ্চিম ভাগে  বিভক্ত। ২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর বছরের পর বছর ধরে সংঘাত চলে। ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ করে না। ত্রিপোলিতে, তিন ব্যক্তির রাষ্ট্রপতি পরিষদ যা বিভক্ত দেশটিতে রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করে তাঁরা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।  

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের