কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬০

মপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ELN) এবং কলম্বিয়ার নিষ্ক্রিয় বিপ্লবী সশস্ত্র বাহিনী (FARC) -মধ্যে সাম্প্রতিক দিনগুলিতে ব্যাপক সংঘর্ষের কারণে প্রায় ৬০ জন নিহত হয়েছেন এবং ৩২ জনকে অপহরণ করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় মাদক পাচারকারী অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলির সহিংসায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। দেশটির মানবাধিকার অফিসার জানিয়েছে, এই সহিংসতা আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে ৬০-এ পৌঁছেছে। এই হিংসার শিকার হয়েছেন সাধারণ মানুষ, সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির কর্মকর্তারা। শনিবার দেশটির মানবাধিকার কমিশন সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ELN) এবং কলম্বিয়ার নিষ্ক্রিয় বিপ্লবী সশস্ত্র বাহিনী (FARC) -মধ্যে সাম্প্রতিক দিনগুলিতে ব্যাপক সংঘর্ষের কারণে প্রায় ৬০ জন নিহত হয়েছেন এবং ৩২ জনকে অপহরণ করা হয়েছে।

শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। গত সপ্তাহেই প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মিকে এই হামলার হন্যে অভিযুক্ত করেছেন। এবং বিদ্রোহীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা স্থগিত করেছেন। অন্যদিকে শনিবার বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি এই হামলায় ঘটনায় কলম্বিয়ার নিষ্ক্রিয় বিপ্লবী সশস্ত্র বাহিনীকে অভিযুক্ত করেছেন। জানিয়েছে, তারাই বেসামরিক নাগরিকদের হত্যা করেছেন। যদিও এখনও পর্যন্ত বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির করা অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি FARC। উল্লেখ্য, ভেনেজুয়েলার নিকটবর্তী হওয়ার কারণে কাতাতুম্বো অঞ্চলটি মাদক পাচারের জন্যে কুখ্যাত।

যেখান থেকে অবৈধ সশস্ত্র গোষ্ঠী কোকেন রপ্তানি করে। ২০২২ সাল থেকে পেট্রোর সরকার কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতের অবসান ঘটাতে বামপন্থী গেরিলা এবং প্রাক্তন ডানপন্থী আধাসামরিক বাহিনীর দ্বারা প্রতিষ্ঠিত অপরাধী গ্যাংদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর কোনও সুরাহা হয়নি। এই দেশটিতে ছয় দশকের রাজনৈতিক সংঘাতে কমপক্ষে ৪৫০,০০০ মানুষ মারা গিয়েছেন।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?