মেয়াদ উত্তীর্ণ ভিসায় আটক, মার্কিন অভিবাসন কেন্দ্রে আত্মঘাতী চিনা মহিলা

জানা গিয়েছে, অ্যারিজোনার ইউমা সীমান্ত পেট্রোল স্টেশনে হেফাজতে থাকাকালীন ৫২ বছর বয়সী ওই মহিলা আত্মহত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মার্কিন অভিবাসন কেন্দ্রে আত্মঘাতী ৫২ বছর বয়সী চিনা মহিলা। এই ঘটনা মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা এজেন্টদের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছে? জানা গিয়েছে, অ্যারিজোনার ইউমা সীমান্ত পেট্রোল স্টেশনে হেফাজতে থাকাকালীন ৫২ বছর বয়সী ওই মহিলা আত্মহত্যা করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে মহিলাকে প্রথমে ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছিল এবং পরে তাকে ইউমা স্টেশনে স্থানান্তর করা হয়। তিনি বি-১/বি-২ ভিসায় (এটি পর্যটন বা ব্যবসার জন্য আমেরিকায় আসা পর্যটকদের জন্য একটি অস্থায়ী ভিসা) মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন। কিন্তু ভিসা শেষ যাওয়ার পরেও তিনি দেশে থাকছিলেন তাই তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। চিনা মহিলার মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

পুলিশের হেফাজতে থাকাকালীন কীভাবে এই ঘটনা ঘটল? কর্মকর্তারা মহিলার উপর কল্যাণ পরীক্ষা সঠিকভাবে পরিচালনা করেছেন কিনা, তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন মার্কিন অভিবাসন তত্ত্বাবধানকারী হাউস সাবকমিটির গুরুত্বপূর্ণ সদস্য জয়পাল। কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, জেলের মধ্যেই মহিলাটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঠিক সময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্যে পাঠানো হলে তিনি বেঁচে যেতেন। এক্ষেত্রে এক আশ্চর্যজনক বিলম্ব ঘটে। আত্মহত্যার দুই ঘন্টা পরেও মহিলার দেহ করা হয়নি বলে অভিযোগ। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘যখন মহিলাকে অসহায় অবস্থায় পাওয়া মাত্রই তাঁকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবা দেওয়ার জন্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।’

প্রসঙ্গত, সীমান্ত টহল স্টেশনের হোল্ডিং সেল, যেখানে মহিলাকে আটক করেছিল, সেই সেলটিও সার্বক্ষণিক ভিডিও নজরদারির অধীনে ছিল। কিন্তু মহিলা বাথরুমে আত্মহত্যা করেন। যেখানেই নজরদারি ক্যামেরা পৌঁছয় না। ঘটনাটি এখন অফিস অফ প্রফেশনাল রেসপন্সিবিলিটি দ্বারা তদন্তাধীন। গত ২৬ মার্চ ইউমা সেক্টরের সীমান্ত টহল বাহিনী ক্যালিফোর্নিয়া থেকে দুই চিনা নাগরিক, একজন ৩৮ বছর বয়সী পুরুষ এবং একজন ৫২ বছর বয়সী মহিলাকে গ্রেফতার করেছিল।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?