ধ্বংসস্তুপের মাঝেই ইফতার সারছেন সর্বস্ব হারানো গাজার বাসিন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কেউ প্রিয় সন্তানকে হারিয়েছেন। কেউ বা আবার আপনজনকে। কেউ হারিয়েছেন কাজ। আবার কেউ হারিয়েছেন বসত ভিটেটুকু। ইজরায়েলি জল্লাদদের গত দেড় বছর ধরে চালানো তাণ্ডবে চোখের সামনেই ধ্বংসস্তুপে পরিণত হতে দেখেছেন প্রিয় শহরকে। সামাম্য প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেননি। তবে সব হারালেও সর্বশক্তিমান আল্লাহর উপরে বিশ্বাস হারাননি গাজার বাসিন্দারা। তাই ধ্বংসের মাঝে দাঁড়িয়েও প্রাণের উ‍ৎসব রমজান পালনে মেতে উঠেছেন। ধ্বংসস্তুপের মধ্যেই সম্মিলিতভাবে সারছেন ইফতার।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘আল-আরবিয়া নিউজ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দা পবিত্র রমজান উপলক্ষে নিজেদের পাড়া আর শহরকে রঙিন কাগজের টুকরো দিয়ে সাজিয়েছেন। সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের বেলুন।  ধ্বংসস্তুপের মধ্যেই দীর্ঘ এক টেবিল পেতেছেন। সেই টেবিল আচ্ছাদিত করা হয়েছে লাল শালুতে (কাপড়ে)। টেবিলের দুই পাশে সারিবদ্ধ হয়ে একসঙ্গে রোজা ভেঙে ইফতার পালনে মেতে উঠেছেন। সামান্য যা জোটাতে পেরেছেন তাই ভাগাভাগি করে খাচ্ছেন।’ ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার বুকে এমন সর্বজনীন ইফতারের অন্যতম আয়োজক মালাক ফাদ্দা। তাঁর কথায়, ‘গাজায় এমন কোনও পরিবার নেই, যারা কোনও না কোনও আপনজনকে হারিয়েছেন। গত দেড় বছর ধরে যে গণহত্যা চাক্ষুস করেছি, তা বর্ণনা করার কোনও ভাষা নেই। তবুও সব শোক-দুঃখ ভুলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রার্থনায় ব্রতী হয়েছি আমরা। বিশ্বাস করি, সব শোক জয় করতে পারব।’

ধ্বংসস্তুপের মাঝে আয়োজিত ইফতারে সামিল হওয়া মোহাম্মদ আবু আল-জিদিয়ান দৃঢ়কণ্ঠে বলেন, ‘চারিদিকে ধ্বংসস্তুপ। তার মাঝেই আমরা ইফতার করছি। এই জমি আমাদের। আমরা এই জায়গা ছেড়ে কেউ এক ইঞ্চিও লড়ব না। প্রতিকুলতার সঙ্গে বেড়ে ওঠা আমাদের। সব প্রতিকুলতার সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ