আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্ত বাংলাদেশে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।  মঙ্গলবার এই মর্মে যুক্তরাষ্ট্রের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ঢাকায় চলমান উত্তেজনার মাঝে মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করা উচিত নয়।’  বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর  যথেচ্ছ পরিমাণে  হামলা এবং  অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর তাতে প্রাণ হারিয়েছেন ১০৯ জন। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশে সফর নিয়ে নাগরিকদের সতর্ক করল আমেরিকা।

অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে  মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক জীবন গিয়েছে। আমরা আগামী দিনগুলোতে শান্তির বার্তা দিচ্ছি, যাতে সকলে এই মুহূর্তে শান্তি ও সংযমের মধ্যে থাকে। এই আশা রাখছি সকলের থেকে। তাঁরা যেন কেউ উত্তেজনা না ছড়ায়।’

উল্লেখ্য, জনরোষের ভয়ে সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই বঙ্গভবন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। অন্যদিকে  দেশত্যাগের পরে হাসিনার  সরকারি বাসস্থান ‘গণভবন’, সংসদ ভবন দখল নিয়ে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের জেলায় জেলায় নিরন্তর চলেছে হামলা। বিশেষ করে বিকেলের পরে ওই হামলা ক্রমাগত বাড়তে থাকে।  একথায় বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ