৪৬ বছর ধরে ১১৩ লিটার রক্তদান করে গিনেস বুকে তুলেছেন নাম, চেনেন তাঁকে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রক্তদানকে মহৎ দান বলা হয়। একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় দান করা এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে এক বা একাধিক মানুষের জীবন। তাই রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের মাল্টা শহরের বাসিন্দা ড্যান রায়ান নামের এক ব্যক্তি টানা কয়েক দশক ধরে রক্ত দান করে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০২৫ সালের ২৪ জুন তিনি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি রক্তদানের রেকর্ডের স্বীকৃতি পান। তাঁর এই মহৎ কাজের প্রশংসা করেছেন অনেকেই। জানলে অবাক হবেন, তিনি ৪৬ বছরে নিজের শরীরে থাকা রক্তের পরিমাণের চেয়ে অনেক গুণ বেশি রক্ত দান করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৬৯ বছর বয়সী ড্যান রায়ান গত ৪৬ বছর ধরে ৩০ গ্যালনের বেশি (প্রায় ১১৩ দশমিক ৫৬ লিটার) রক্ত দিয়েছেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ গ্যালন রক্ত থাকে। সেই হিসাবে দেখতে গেলে ড্যান এই ৪৬ বছর ধরে নিজের শরীরে থাকা রক্তের পরিমাণের চেয়ে অনেক গুণ বেশি রক্ত দান করেছেন। ড্যান প্রথম রক্ত দান করেন ১৯৮০ সালে। জানা গিয়েছে, তাঁর প্রয়াত ভাই নিয়মিত রক্তদাতা ছিলেন। ভাইয়ের কাছ থেকে রক্তদানে উৎসাহ পান ড্যান। আর সেটাই শুরু। ড্যানের বক্তব্য অনুযায়ী, প্রথম দিকে তিনি রক্ত দিতে রাজি ছিলেন না কারণ, সুচের প্রতি তাঁর ভয় ছিল। রক্তদান প্রসঙ্গে বলেছেন, ‘আমার ভাই আমাকে ভিতু বলেছিলেন। এতে আমার জেদ চেপে বসেছিল।’ প্রথম রক্তদানের অভিজ্ঞতা স্মরণ করে ড্যান বলেন, ‘সুচ ঢোকানোর সময় আমার হৃৎস্পন্দন খুব বেড়ে গিয়েছিল। কিন্তু পরে বুঝেছি, যতটা ভয় পেয়েছিলাম, আসলে ঘটনা তেমনটা ছিল না।’ এর পর থেকে নিয়মিত রক্ত দেওয়া শুরু করেন ড্যান। তবে মাঝে ম্যালেরিয়ার ওষুধ খাওয়ার কারণে তিন বছর রক্ত দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: ‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

গিনেসের স্বীকৃতি নিয়ে ড্যান বলেন, ‘আমি কখনো জানতাম না, সবচেয়ে বেশি রক্ত দেওয়ারও একটি বিশ্ব রেকর্ড আছে। পরে হঠাৎ জানতে পারি, তখনকার রেকর্ড করা ব্যক্তিদের চেয়ে আমি বেশি রক্ত দিয়েছি। এরপর আবেদন করি।’ ড্যান জানিয়েছেন, তাঁর রেকর্ডের খবর জানার পর তাঁর ২০ বছর বয়সী নাতনিও এখন নিয়মিত রক্ত দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছন। তাঁর কথায়, ‘হয়তো একদিন আমার নাতনিও মেয়েদের রক্তদানের বিশ্ব রেকর্ড গড়বেন।’ ড্যানের আগে পুরুষদের মধ্যে সর্বাধিক রক্তদানের গিনেস রেকর্ডটি ছিল ভারতের বাসিন্দা পরিতোষ বাগাইয়ের দখলে। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ২৪১ ইউনিট রক্ত দান করেছিলেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়