‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির শেষকৃত্যে উপচে পড়েছে ভিড়। ইরানের সাধারণ মানুষ চোখের জলে বিদায় জানাচ্ছেন তাঁদের প্রিয় নেতাকে। খামেইনির শেষকৃত্যে ঘিরে সাধারণ ইরানি নাগরিকদের কান্নাকাটি ও শোক প্রকাশ দেখে গভীর বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, তিনি মনে করেছিলেন  ইরানের সাধারণ মানুষ তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে তীব্র ভাবে ঘৃণা করে। যদিও বিস্ময় প্রকাশের সঙ্গেই  ইরানের মানুষদের হুমকিও দিয়েছেন ট্রাম্প। 

অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন,  খামেনেইয়ের শেষকৃত্যের সময় ইরানিদের কাঁদতে দেখে তিনি ‘হতবাক’ হয়েছেন। সেই সঙ্গেই ট্রাম্প দাবি করেছেন , খামেনেইয়ের শেষকৃত্যে সম্পন্ন না হওয়া পর্যন্ত উত্তেজনা স্থগিত রাখতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। এই  সময়কালে কোনো পক্ষই সামরিক পদক্ষেপ নেবে না। তবে ইরানিদের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, “ওরা সবাই ওখানে আছে। এক গুলিতেই আমরা ওদের সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আমাদের আর কেউ থাকবে না।  ওরা একটা চুক্তির জন্য কাকুতি-মিনতি করছে।” ৩

আরও পড়ুন: ফের মেসিকে ছুঁয়ে ফেললেন ফ্রান্সের গোল মেশিন কিলিয়ান এমবাপে

উল্লেখ্য, আলী খামেইনি, যিনি ৩৬ বছর ধরে ইরান শাসন করেছিলেন, ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তিনি নিহত হন। মার্চ মাস থেকেই তাঁর শেষকৃত্যের সময়  নিয়ে জল্পনা  চলছিল। শনিবার (৪ জুলাই) থেকে শুরু হয়েছে সেই অনুষ্ষ্ঠান।   ৭ জুলাই তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে যাবতীয় অনুষ্ঠান পালন করা হবে এবং আগামী ৯ই জুলাই খামেনেইয়ের নিজ শহর, উত্তর-পূর্বের  মাশহাদে তাকে  সমাধি দেওয়ার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে। 

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করলেন এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ছোড়া হল ডিম, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড