ট্রাম্পের কান ঘেঁষে গুলি জীবন কাড়ল এক সমর্থকের, মৃত হামলাকারীও

কীভাবে বন্দুকবাজের নিশানা হয়ে উঠলেন ট্রাম্প সেটাই এখন খতিয়ে দেখছে মার্কিন পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হামলার ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের(United States of America) প্রেসিডেন্ট নির্বাচন(Presidential Election)। সেই নির্বাচনে আরও একবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অবতীর্ণ হয়েছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি(Former President of USA) তথা ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি। তারই জন্য শনিবার প্রচারে সভা করছিলেন তিনি পেনসিলভেনিয়ায়। আর সেখানেই কিনা হানা দিল বন্দুকবাজ(Attack on Trump)। লক্ষ্য ছিল ট্রাম্পের জীবনে ইতি টেনে দেওয়া। যদিও সেই লক্ষ্যে সে সফল হয়নি। ট্রাম্পের কান ঘেঁষে চলে গিয়েছ গুলি। তাতে ট্রাম্পের কান ক্ষতিগ্রস্থ হলেও তিনি প্রাণে বাঁচে গিয়েছেন এবং এখন বিপদমুক্ত। তবে সেই গুলি প্রাণ কেড়েছে সভায় হাজির থাকা ট্রাম্পের দলের এক সমর্থকের। একই সঙ্গে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে হামলাকারীরও। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন দলমত নির্বিশেষে আমেরিকার রাজনৈতিক নেতারা। তবে সব থেকে বড় প্রশ্ন হিসাবে উঠে এল নিরাপত্তার বিষয়টি। কীভাবে বন্দুকবাজের নিশানা হয়ে উঠলেন ট্রাম্প সেটাই এখন খতিয়ে দেখছে মার্কিন পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এই হামলার ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে।

পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় ওই হামলার ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর আশপাশে প্রচুর সমর্থক জড়ো হয়েছেন। তাঁদের কারও কারও হাতে ট্রাম্পের সমর্থনে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে পোস্টার ধরা। হঠাৎ পর পর ৩টি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প। কিছু যে ঘটেছে, বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। সকলের চোখেমুখে তখন আতঙ্কের ছাপ। ট্রাম্প নিজেও কানে হাত দিয়েই বসে পড়েন। আচমকা আঘাতে কিছুটা যেন থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। বেশ কিছু ক্ষণ বসেছিলেন ট্রাম্প। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা। কিছু ক্ষণ পরে তাঁকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান। দেখা যায়, তাঁর ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত লেগেছে মুখেও। মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়ে স্লোগান দিতে শুরু করেন ট্রাম্প। ডান হাতের মুঠি শক্ত করে উপরের দিকে ছুড়ে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘Fight, Fight’। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। বর্তমানে তিনি বিপন্মুক্ত বলেই জানাচ্ছে আমেরিকার সংবাদমাধ্যম। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত। সভায় উপস্থিত এক দর্শকেরও মৃত্যু হয়েছে। আরও দু’জন জখম। পরে সভার অভিজ্ঞতার কথা তুলে ধরে ট্রাম্প জানান, ‘আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে। তার পর কানে ধারালো কিছু অনুভব করেছিলাম। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার পর বুঝলাম, আসলে কী ঘটেছে। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ডান কানের ওপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে। আমাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারি না। বন্দুকবাজ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি নিহত।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। আমাদের একজোট হয়ে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এর নিন্দা করা উচিত।’

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ