চিনের উপরে অতিরিক্ত ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শুল্কযুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চিনের বিরুদ্ধে একশো শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে এই নতুন শুল্ক কার্যকরী হবে। আগে চিনের উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়ে ছিল আমেরিকা। এবার নতুন করে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে।

এর ফলে চিনের পণ্যের ওপর ১৩০ শতাংশ শুল্ক ধার্য হবে। কিন্তু আচমকাই কেন চিনের ওপর এই বিপুল পরিমাণ শুল্ক চাপাতে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই বিষয় নিয়ে জানিয়েছেন, চিন গোটা বিশ্বকে চিঠি পাঠিয়ে বলেছে বিরল খনিজের সঙ্গে সম্পর্কিত সকল পণ্যের রপ্তানি ওরা নিয়ন্ত্রণ করতে চায়। এই ঘটনা আগে কখনও কেউ দেখেনি। এর ফলে বাজার আটকে যাবে। সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।

ট্রাম্পের দাবি, এই ঘটনায় অন্যান্য দেশও চিনের উপরে ক্ষুব্ধ। এই শুল্ক চাপানোর কারণে চিন যদি আক্রমণাত্মক ক্ষমতা প্রয়োগ করে, তাহলে অক্টোবর মাস থেকেই শুল্ক ধার্য হবে। হুমকি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, একচেটিয়া অবস্থান নিতে চাইছে চিন। ট্রাম্প জানিয়েছেন, গত ছয় মাস চিনের সঙ্গে ভাল সম্পর্ক ছিল। চিনকে সারা বিশ্বের বাজারে অচলাবস্থা তৈরি করতে দেওয়া যাবে না।এই রেয়ার আর্থ মিনারেল মোবাইল তৈরি থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, সামরিক অস্ত্রশস্ত্র, পুনর্নবীকরণ শক্তি প্রযুক্তি- সবেতেই লাগে। বিশ্ববাজারে বিরল মৃত্তিকা খনিজ উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কার্যত একাধিপত্য চলে চিনের। চিনের গোটা বিশ্বকে নিজের মুঠোয় বন্দি করে রেখেছে। তাদের কোনও অধিকার নেই। চিন আক্রামণাত্বক অবস্থান নিচ্ছে।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা