‘ইরানের কাছে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র’, কড়া বার্তা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ইরান প্রসঙ্গে কড়া অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এই নীতিতে আমেরিকা অনড়। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে তেহরানের বিরুদ্ধে একটি নৌ অবরোধ কার্যকর করা হয়েছে, যার লক্ষ্য ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।

হোয়াইট হাউসের ওভাল অফিসের বাইরে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মূল কারণ তাদের পারমাণবিক কর্মসূচি। তাঁর দাবি, আলোচনার সময় অনেক বিষয়ে অগ্রগতি হলেও এই একটি শর্তে ইরান রাজি হয়নি। তবে তিনি আশাবাদী, শেষ পর্যন্ত তেহরান সমঝোতার পথে আসবে। অন্যথায় কোনও চুক্তি সম্ভব নয় বলেও স্পষ্ট জানান তিনি। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের পক্ষ থেকেই নতুন করে আলোচনার আগ্রহ দেখানো হয়েছে। তাঁর কথায়, “ওরা যোগাযোগ করেছে এবং চুক্তি করতে আগ্রহী।” এরই মধ্যে সামরিক চাপ বাড়াতে আমেরিকা অবরোধ শুরু করেছে বলে জানান তিনি। সকাল ১০টা থেকেই এই অবরোধ কার্যকর হয়েছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: ফের দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে আমেরিকা-ইরান

এই পদক্ষেপকে তিনি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করে বলেন, কোনও দেশকে বৈশ্বিক স্তরে চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেল করার সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান, এই অবরোধের লক্ষ্য শুধু ইরানকে চাপ দেওয়া নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখাও। ট্রাম্প দাবি করেন, আমেরিকা হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল নয়, যদিও এই প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইরানের সামরিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। চুক্তি না হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের