‘তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেব না’, প্রেসিডেন্ট পদে শপথের আগেই হুঙ্কার ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন মুলুকে আজ সোমবার (২০ জানুয়ারি) এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জো বাইডেন জমানার অবসান ঘটে ডোনাল্ড ট্রাম্প জমানা শুরু হচ্ছে। স্থানীয় সময় সকাল ১২টায় (ভারতীয় সময় রাত ১০টা বেজে ৪০ মিনিট) ক্যাপিটাল হিলসে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন রিপাবলিকান নেতা। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হুঙ্কার ছুড়ে ট্রাম্প বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেব না।’

শপথগ্রহণের আগের দিন অর্থা‍ৎ রবিবার ক্যাপিটাল এরিনা ওয়ানে এক বিজয় সমাবেশে ভাষণ দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। ওই সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এক নতুন যুগের শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র। যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছেন, তাদের শেষের দিন গোনা শুরু হবে। পাততাড়ি গুটিয়ে দেশে ফিরতে হবে। একজন অবৈধ অভিবাসীকে মার্কিন মুলুকে থাকতে দেওয়া হবে না।’

প্রেসিডেন্ট হিসাবে তাঁর জযকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন আখ্যা দিয়ে ৭৮ বছর বয়সী ট্রাম্প বলেন, ’৭৫ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল। আমরা ইতিহাস গড়ে জয় পেয়েছি। প্রতিজ্ঞা করছি, আমেরিকার প্রতিটি সঙ্কট দূর করব। এক-একটা সঙ্কটের মোকাবিলা করব।’ ইতিমধ্যেই নয়া মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাষ্ট্র নেতারা ওয়াশিংটনে পৌঁছেছেন। পাশাপাশি বিশ্বের সেরা ধনকুবেররাও হাজির হয়েছেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেওযার পরেই মার্কিনিদের উদ্দেশে বিশেষ ভাষণ দেবেন ট্রাম্প। ওই ভাষণের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?