চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ইরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পথে যেতে পারে ওয়াশিংটন। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে দ্রুত কোনও সিদ্ধান্তে যেতে হবে। তাঁর কথায়, ইরানের সঙ্গে চুক্তি করা অথবা দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া দুই সম্ভাবনাই সামনে রয়েছে। তিনি আরও জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত দুই পথের একটিতেই যেতে হবে এবং খুব শীঘ্রই এই পরিস্থিতির সমাধান হবে। তাঁর বক্তব্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও স্পষ্ট হয়ে ওঠে। এর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এই জলপথের উপর আমেরিকার ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। গত কয়েকদিনে হরমুজ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহণ হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রণালি দিয়ে তেল চলাচল আগের তুলনায় বেড়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন: মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, চলমান সংঘাতের অবসান খুব বেশি দূরে নয় এবং যে কোনও একটি উপায়ে আমেরিকা এই যুদ্ধে দ্রুত জয়ী হবে। এদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। কাতারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার চেষ্টা চলছে। ইরানের প্রস্তাবিত সাত দিনের একটি পরিকল্পনা নিয়েও দু’দেশের মধ্যে যোগাযোগ হয়েছে। তবে চুক্তির শর্ত এবং কোন পদক্ষেপ আগে কার্যকর হবে, তা নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পরও ইরান-আমেরিকা সংঘাতের কূটনৈতিক সমাধান কতটা দ্রুত সম্ভব হবে, তা স্পষ্ট নয়।

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী