মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা জিম্বাবোয়ের মারোন্দেরা জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির পরিচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো এবং তাঁর স্ত্রী লুসি মুতেকে। বুধবার রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জিম্বাবোয়ে সরকারের মুখপ্রাত্র নিক মাংগোয়ানা সমাজমাধ্যমে দুর্ঘটনার খবর জানিয়ে বলেন, হেলিকপ্টারের কোনও আরোহী বেঁচে নেই বলেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার পরপরই নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানিয়েছেন, আগুনে হেলিকপ্টারটি পুড়ে যাওয়ায় ভিতরে থাকা ব্যক্তিদের দেহও পুড়ে যায়। সেই কারণে পরিচয় শনাক্ত করতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। পরে জিম্বাবোয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ পারিবারিক সূত্র উদ্ধৃত করে জানায়, নিহতদের মধ্যে ৪৩ বছরের ব্যবসায়ী উইকনেল চিভায়ো এবং তাঁর স্ত্রী লুসি মুতেকে রয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যও পরিচিত ছিলেন চিভায়ো। বিভিন্ন সময়ে সমাজমাধ্যমে আফ্রিকার একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি দেখা গিয়েছে। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা মসওয়াতি তৃতীয়ের নাম রয়েছে।

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল