‘পৃথিবী থেকে নাম মুছে দেব’ ফের ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই মার্কিন কূর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগে বারবার হুশিঁয়ারি দিয়েছিলেন শত্রু দেশকে। সম্প্রতি পারমাণবিক শক্তি বাড়াচ্ছে ইরান। আর তা মোটেও ভাল চোখে দেখছে না আমেরিকা। এই আবহে ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি দিলেন ট্রাম্প। সাফ জানালেন যদি তাঁকে খুনের চেষ্টা করা হয় তবে পৃথিবী থেকে ইরানের নাম মুছে যাবে।

একইসঙ্গে নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, পারমাণবিক অস্ত্রে শান দিলে ইরানের উপর ‘চাপ’ তৈরি করবে আমেরিকাও। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই নিয়ে তিনি জানান, ‘যে ইরান যদি আমাকে হত্যা করার চেষ্টা করে, তাহলে ইরানের অস্তিত্ব আর থাকবে না।ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না। ইতিমধ্যেই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইরনা যদি আমাকে খুন করার পরিকল্পনা করে তবে যুদ্ধ নিশ্চিত। খতম করে দেওয়া হবে ইরানকে।’

ট্রাম্প ইতিমধ্যেই আমেরিকার প্রতিটি প্রশাসনিক বিভাগকে নির্দেশ দিয়েছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য। হোয়াইট হাউসের এক সূত্রের দাবি ট্রাম্পের নয়া নীতি ইরানকে চাপের মুখে ফেলবে। এই প্রসঙ্গে বলা বাহূল্য ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র। তারা হল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন ও আমেরিকা।ওই চুক্তিতে বলা হয়েছিল, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা ও অন্যান্য দেশ। তবে এই চুক্তি ভাল চোখে দেখে নি ট্রাম্প। তিনি এই নিয়ে ২০১৬ সালে জানিয়েছিলেন, এই চুক্তি ওবামার অত্যন্ত ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনও সুবিধা হয়নি। বরং লাভ হয়েছে ইরানের।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের দুদর্শা কি হবে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বিশ্লেষকরা। ট্রাম্প ওই চুক্তি ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার আমলে শত্রু দেশের তালিকায় রাখা হয়েছে ইরানকে।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির