ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক চমক

অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সিনেট নেতৃবৃন্দ এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। সোমবার সন্ধ্যায় তিনটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভিতরে বসতে চলেছে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের আসর। আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে এ বছর ক্যাপিটল ভবনের বাইরের উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। তাই ক্যাপিটল ভবনের ভিতরে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘোষণা করেছেন ট্রাম্প। আজ সকালেই পরিবারের সঙ্গে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের আসার পর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে চারিদিকে নজর রাখছে নিরাপত্তা বাহিনী। সোমবার তাঁর শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সঙ্গে আয়োজিত হবে একাধিক ইভেন্টের। যেখানে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৬৫ লক্ষ টাকা)। এদিন ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভান্স। তবে তাঁদের সঙ্গেই নৈশভোজ করা যাবে। আর নৈশভোজে থাকার জন্যে পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ৮.৬৫ কোটি টাকা, এছাড়াও রয়েছে, ৫ লক্ষ, আড়াই লক্ষ, ১ লক্ষ, ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৪.৩২ কোটি টাকা, ২.১৬ কোটি টাকা, ৮৬.৫৭ লক্ষ টাকা এবং ৪৩.২৮ লক্ষ টাকা) মূল্যের টিকিটও।

তবে নৈশভোজের টিকিটের এত মূল্য হওয়ার কারণ অর্থ সংগ্রহ। সংগৃহীত অর্থ নির্দিষ্ট তহবিলে জমা হবে। আর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করতে হলে অন্তত দু’টি টিকিট কিনতে হবে। ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন অনেকেই। এদিকে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। বইতে পারে শৈত্যপ্রবাহ। তাই যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির না সৃষ্টি হয়, তাই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভিতরে আয়োজন করা হয়েছে। আর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্যে ইতিমধ্যেই ২ লক্ষ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু ৭০০-র বেশি মানুষ অনুষ্ঠান কক্ষে ঢুকতে পারবেন না। তাই প্রথম ৭০০ জন অনুষ্ঠানে যোগ দেবেন আর বাকিরা বাইরের স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। শপথগ্রহণ শেষে তাঁদেরও দেখা দেবেন ট্রাম্প।

জানা গিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহন অনুষ্ঠানের পরে সোমবার সন্ধ্যায় তিনটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন বিলিয়নেয়ার ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ। এছাড়াও টিকটকের প্রধান শউ চিউ-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।  ডোনাল্ড ট্রাম্পের তাঁদের খুব ভাল সম্পর্ক রয়েছে। এছাড়া বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু ২০২০ সালে ট্রাম্পকে পরাজিত করে বাইডেনের শপথ গ্রহণে ট্রাম্প উপস্থিত ছিলেন না। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং তাঁদের স্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প যাঁকে পরাজিত করেছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প মুষ্টিমেয় কিছু বিদেশী রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ পাঠিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ডানপন্থী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং চীনের শি জিনপিংও।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?