বিয়ের জন্য কর্মীর ছুটির আবেদন বাতিল সিইও’র, সঙ্গে শাসানি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই রয়েছে বিয়ে। তাই সিইও কাছে গিয়ে ছুটির আবেদন করেছিলেন এক কর্মী। কিন্তু তাঁকে সিইও ছুটি তো দেননি বরং ওই কর্মীকে রীতিমতো হুঁশিয়ারি দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ঘটনা। লন্ডনের এক  সিইও লরেন টিকনার সোশ্যাল মিডিয়ায় থ্রেডস পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন।

লরেন টিকনার একটি পোস্টে লেখেন, ‘ আমি আমার এক কর্মীকে ২ দিনের  জন্য বিয়ের ছুটি দিইনি। কারণ, তাঁর কোন বিকল্প  নেই। তবে তাঁকে  ইতিমধ্যেই ২ সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে। সেইজন্য অতিরিক্ত ছুটি বাতিল হয়েছে।‘ শুধু তাই নয় সিইও আরও জানান, ‘ আপনি আগে একজন বিকল্প খুঁজে বের করুন। তাঁকে আগে প্রশিক্ষণ দিন। তারপর ছুটির কথা বলবেন ।‘পাশাপাশি  সিইও লরেন টিকনার তার সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়ে জানান যে, কর্মচারী প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ সময়সীমা এবং দায়িত্বশীলতা না মেনে ছুটি নিতে চেয়েছিলেন, যা অন্যদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনা  ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সরব হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন,’ ম্যানেজার হিসাবে আমি কখনই করব না। এটা খুবই  নিন্দনীয়।‘ আরেকজন লিখেছেন,’ যাই হোক না কেন , ওনাকে দুদিনের ছুটি দেওয়া দরকার। ‘ অন্যজন লিখেন,’ রিপলেসমেন্ট খুঁজে বের করার দায়িত্ব কেন কর্মচারীর হবে, ম্যানেজারের নয়?’

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি