‘ট্রাম্পকে ভোট নয়’, মার্কিন মুলুকের বাসিন্দা বাংলাদেশিদের নির্দেশ মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসানের পরে বাংলাদেশ জুড়ে চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সেই বার্তাতেই অশনিসঙ্কেত দেখছে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফের যদি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেন তাহলে তাঁর অবৈধ সরকারকে যে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে তা বুঝতে পেরেই নয়া খেল শুরু করেছেন মোল্লা ইউনূস। মার্কিন মুলুকে যে সমস্ত বাংলাদেশি রয়েছেন শুক্রবারই (১ নভেম্বর) তাঁদের কাছে এক জরুরি বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক হিসাবে গড়ার স্বপ্নপূরণ করতে হলে কমলা হ্যারিসকে জেতাতে হবে। কেউ যেন ভুল করেও ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেন। শুধু বাংলাদেশিদেরই কাছে ওই আর্জি জানিয়ে ক্ষান্ত হননি, তারা যাতে ট্রাম্প বিরোধী প্রচারে সামিল হন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই নিউইয়র্ক-সহ মার্কিন মুলুক জুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের সঙ্গে যোগাযোগ করেছে মোল্লা ইউনূসের সরকার। তাছাড়া শেখ হাসিনার ভাবমূর্তি কলুষিত করার দায়িত্ব পালন করা খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর মুশফিক সজল আনসারি, কুখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক আলী রিয়াজকেও আসরে নামানো হয়েছে। তারাই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা ইউনূসের আর্জি পৌঁছে দিচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের বোঝানো চলছে, ট্রাম্পকে ভোট দেওয়া মানে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে প্রশস্ত করা এবং ইসলামিক রিপাবলিক গড়ে তোলার স্বপ্ন চুরমার করা। কমলা হ্যারিস জিতলে নির্বাচন না করে আরও চার বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা সম্ভব হবে। আর ওই চার বছরে হিন্দুদের বাংলাদেশের মাটি থেকে উ‍ৎখাত করার পাশাপাশি আওয়ামী লীগ-সহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা হবে।

একদিকে যেমন ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য সরাসরি প্রবাসী বাংলাদেশিদের নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের হিন্দু নির্যাতন নিয়ে মন্তব্য খণ্ডনের জন্য ইসলামি জিহাদিদের মদতপুষ্ঠ ‘নেত্র নিউজ’, ‘ঠিকানা’ সহ একাধিক বাংলা গণমাধ্যমকেও আসরে নামানো হয়েছে। ওই গণমাধ্যমগুলি শেখ হাসিনার চরিত্রহননের পাশাপাশি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিরুদ্ধেও কাল্পনিক অভিযোগ এনে প্রবাসী বাংলাদেশিদের বিভ্রান্ত করার কাজে কোমর বেঁধে নেমেছে। এর জন্য মোল্লা ইউনূসের মালিকানাধীন গ্রামীণ সেন্টারের তরফে কয়েক কোটি ডলারও বরাদ্দ করা হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ