পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে ভ্রমণ নীতিতে বদল আনছে ট্রাম্প প্রশাসন। এই নীতি গোটা বিশ্বকে নাড়িয়ে দেবে বলে মন করছে অভিজ্ঞ মহল। বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও আরও কড়া হতে পারে। তবে আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে ১০টি দেশ। এই দেশগুলোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। লাল তালিকায় রাখা হবে এসব দেশগুলোকে।

লাল তালিকা : লাল তালিকাভুক্ত এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া। পাঁচ দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা ও ইয়েমেন।

কমলা তালিকা : নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে পাঁচটি দেশ। ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, দক্ষিণ সুদানের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফলে এসব দেশের পর্যটক, শিক্ষার্থীর ওপর ব্যাপক প্রভাব পড়বে। এছাড়াও এই তালিকায় বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমিনিস্থানও রয়েছে।

হলুদ তালিকা : খসড়া প্রস্তাবটিতে ২২টি দেশকে ‘হলুদ’ তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা যদি ত্রুটি কাটিয়ে উঠতে না পারে, তবে তাদের লাল বা কমলা তালিকার অন্তর্ভুক্ত করার হুমকি দেওয়া হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, রিপাবলিক অব কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, ইকুয়েটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে ইত্যাদি।

উল্লেখ্য,গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে মার্কিন বিদেশ দফতর গুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেসব দেশ আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ সেসব দেশগুলোকে চিহ্নিত করে। যেন এসব দেশের নাগরিকদের প্রবেশের ওপর আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা যায়। ট্রাম্প এই কাজের জন্য মার্কিন বিদেশ দফতরকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন। আগামী সপ্তাহে এই সময়সীমা শেষ হচ্ছে। এখন দেখার বিষয় এই তালিকায় কোন কোন দেশের নাম থাকবে।

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, প্রথম কাকে ফলো করলেন?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে