ভারত মহাসাগরে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃভারত মহাসাগরের উপকূলে ভয়াবহ ড্রোন হামলা। শনিবার ড্রোন হামলার জেরে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগে যায়। তবে এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর সামদ্রিক সংস্থা জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত ছিল।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে খবর মিলেছে, যা থেকে তীব্র বিস্ফোরণ ঘটে। আনক্রুড এরিয়েল সিস্টেম থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে UKMTO. সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, গুজরাটের ভেরাভাল উপকূলের অনতিদূরে হামলা চলে ওই জাহাজে।ওই জাহাজটি ইজরায়েলের সঙ্গে যুক্ত ছিল।‘ এই ঘটনার পর ভারত মহাসাগরের উপকূলে জারি হয়েছে কঠোর নিরাপত্তা। শুধু তাই নয় কোন সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপকূলীয় বাহিনীকে। আচকাই এই হামলার জেরে বন্দর চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সম্প্রতি লোহিত সাগরের ইয়েমেন উপকূলে দুটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার ঘটে। তবে এই ঘটনার জেরে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জাহাজে হামলার ঘটনার ঘটে। একদিকে যখন ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে সেই সময় ইজরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে কারা হামলা চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো