জাকার্তায় স্কুল চত্বরে মসজিদে নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্কুল কমপ্লেক্সের ভিতরের একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতেই আহত হয়েছেন ৫৪ জন। বিস্ফোরণের কারণে  আহতদের হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ। নগর পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি এই বিস্ফোরণের কথা জানিয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া লোকের সংখ্যা ৫৪ জনই জানান তিনি। অনেকের অল্প আঘাত লাগলেও কিছু জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বিস্ফোরণের কারণে পুড়ে গিয়েছে শরীরের নানা অংশ। আহতদের বেশিভাগ শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে খুতবা শুরু হওয়ার সাথে সাথে তারা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘন ধূসর ধোঁয়ায় মসজিদ ভরে গেলে মুসল্লিরা দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাকার্তার পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, বেশিরভাগ হতাহত ব্যক্তি উড়ন্ত কাঁচ এবং ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছেন। অনেককে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিকটবর্তী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে প্রায় ২০ জন শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা  গিয়েছে। কর্তৃপক্ষ এখনও বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে প্রাথমিক তথ্যে খবর , বিস্ফোরণগুলি মসজিদের লাউডস্পিকার সিস্টেমের কাছাকাছি এলাকা থেকে হয়েছিল। পরে ঘটনাস্থলে পাঠানো একটি বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলের কাছে খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক আবিষ্কার করে।  

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকার একটি নৌবাহিনী কম্পাউন্ডের ভিতরে অবস্থিত একটি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এসএমএ ২৭-এ  দুপুর সাড়ে ১২টা নাগাদ (স্থানীয় সময়) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছোয় বিরাট পুলিশ বাহিনী। ছুটে গিয়েছে অ্যাম্বুল্যান্স এবং দমকলও। স্কুল চত্বর মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক