‘হিজাব মোড়ানো’আইফেল টাওয়ার, বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ফ্রান্সে

Share:

আন্তর্জাতিক ডেস্ক :আইফেল টাওয়ার উপরে হিজাবে মোড়ানো। ইসলামিক পোশাককে কেন্দ্র করে উত্তাল গোটা ফ্রান্স। ছড়িয়ে পড়া ওই ভিডিয়োর ক্যাপশনে লেখা আছে ,‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’ ধর্ম নিয়ে সরাসরি ওই ক্যাপশনে কিছু লেখা না থাকলেও দিনের আলোর মত পরিষ্কার ধর্ম নিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত করা হয়েছে। সরকারবিরোধী স্লোগানকে ঘিরে ব্যাপক ধরপাকড় চলছে ফ্রান্স জুড়ে।

মেরাচি হল ইসলামিক পোশাকের একটি ব্র্যান্ড। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যদিও এই নিয়ে মেরাচির প্রতিষ্ঠাতা নাদা মেরাচির পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

এই নিয়ে কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা একে একে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট লিখেছেন, ‘এটি আইফেল টাওয়ারের জন্য সত্যিই অবমাননাকর।’

ফ্রান্সে সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এমন আবহে এই বিজ্ঞাপন ঘিরে ব্যাপক সমালোচনার জন্ম নিয়েছে ফ্রান্সে। প্রসঙ্গত, ২০০৪ সালে ফ্রান্স সরকার সকল সরকারি স্কুলে হিজাব এবং ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধের ঘোষণা করে। এর ফলে বহু কট্টরপন্থী মুসলিম পরিবার এর বিরোধিতা করতে শুরু করে। তখনকার তৎকালীন ফরাসি সরকার ব্যঙ্গ বিদ্রূপ ও সমালোচনার মুখে পড়েছিল।তবুও হিজাব পরার অনুমতি দেওয়া হয় নি।

ফরাসী সংসদে সেই সময় এই পদক্ষেপ গ্রহণের প্রস্তাব তুলেছিল তখনকার ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী দল। সেই সময় তাদের যুক্তি ছিল স্কুলে ধর্মকে আনা যাবে না। সংসদে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ হওয়ার পর কিছু কট্টরপন্থী মুসলিমদের বক্তব্য ছিল, বই আর হিজাব দুটো তাদের পরিচয়ের অংশ। অনেকে বলেছিল হিজাব তাদের শরীরের অবিচ্ছেদ্য অংশ, ব্যক্তিসত্তার অংশ। স্কুল খোলার পর সেই হিজাব খুলতে তাকে বাধ্য করার অর্থ তার ব্যক্তিসত্তাকে অপমান করা।

 

 

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের