‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবোস ইনস্টিটিউট। ব্যবহারকারীদের জন্য রেড অ্যালার্ট জারি করে প্রতিষ্ঠানের তরফে্ এসব ট্যাবলেটকে ‘সম্ভাব্য প্রাণঘাতী’  হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘পরীক্ষাগারে ট্রাম্পের মাথার আকৃতির বেশ কয়েকটি এক্সট্যাসি ট্যাবলেট পরীক্ষা করা হয়ে্ছিল। পরীক্ষায় ট্যাবলেটগুলিতে থাকা পিএমএমএ নামের একটি রাসায়নিক ‘অত্যন্ত বেশি’ মাত্রায় রয়েছে।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি তৈরি, বিক্রি ও ব্যবহার বেআইনি। তবুও এক্সট্যাসি তৈরি ও বিক্রি রোখা যায়নি। তরুণ প্রজন্মের পার্টিতে মাদক হিসেবে ব্যবহারেরে ক্ষেত্রে এক্সট্যাসি  বেশ জনপ্রিয়। লক্ষ-লক্ষ মানুষ এই মাদক গ্রহণ করে থাকেন। ইদানিং ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট জনপ্রিয় হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের একাংশ মাদক হিসেবে ওই ট্যাবলেট ব্যবহার করতে শুরু করেছেন। আর তাতেই প্রমাদ গুনছেন দেশটির মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান টরিমবোস ইনস্টিটিউটের শীর্ষ কর্তারা।

এক আন্তর্জাতিক বার্তা সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যানিক গ্রুথুইস বলেছেন, ‘পিএমএমএ হচ্ছে এমডিএমএ-এর মতো একটি উত্তেজক রাসায়নিক। এমডিএমএ সাধারণত এক্সট্যাসির প্রধান সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। মাদক হিসেবে এসব ট্যাবলেট গ্রহণের কয়েক ঘণ্টা পর বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।যদিও এসব ট্যাবলেট ব্যবহার করে কেউ মারা গিয়েছে বা গুরুতর অসুস্থ হয়েছে—এমন কোনও ঘটনার খবর পাওয়া যায়নি। তবুও বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।’

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১