ChatGpt কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকল ইলন মাস্ক, নাকচ অল্টম্যানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেন এআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকল ইলন মাস্ক। সঙ্গে সঙ্গে এই প্রস্তাব নাকচ করে দেন স্যাম অল্টম্যান। সামাজিক মাধ্যমে পাল্টা ইলন মাস্ককে তুলোধনা করলেন অল্টম্যান। এই নিয়ে সামাজিক মাধ্যমে অল্টম্যান লেখেন, ‘না, এই প্রস্তাব গ্রহণ করছি না। বলার জন্য ধন্যবাদ। তবে আপনি চাইলে আমরা গোটা টুইটার কিনে নিতে পারি ৯.৭৪ বিলিয়ন ডলারে।’

সাম্প্রতিককালে মাস্ক এবং অল্টম্যানের বিবাদ আরও বেড়েছে। ইলন মাস্ক বনাম স্যাম অল্টম্যানের ‘শক্রতা’ কমার পরিবর্তে বাড়ছে। আইনি জটিলতা মেটাতে ইলন মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল OpenAI কেনার লোভনীয় অফার দিলেও তা নাকচ করলেন স্যাম অল্টম্যান। পাল্টা চ্যাটজিপিটি মেকার নিজের এক্স হ্যান্ডলে মাস্কের গোটা এক্স প্ল্যাটফর্মকেই কেনার প্রস্তাব দিলেন।

এর আগে ওপেনএআই-এর শুরুর দিকের বিনিয়োগকারী ও প্রাক্তন বোর্ড সদস্য হিসেবে এই কোম্পানির বিরুদ্ধে গত বছর একটি মামলা দায়ের করেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেন, চুক্তি ভেঙে সংস্থার অভ্যন্তরে অনৈতিক কাজ করছেন স্যাম। তবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্যামও। তিনি জানান এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে।

উল্লেখ্য,২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই তৈরি করেছিলেন ইলন মাস্ক। তবে ওপেনএআই প্রযুক্তি জগতে ‘বড় নাম’ হয়ে ওঠার আগেই মাস্ক সেই সংস্থা ছেড়ে দিয়েছিলেন।পরে ২০২৩ সালে ইলন মাস্ক নিজের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। সেটির নাম এক্সএআই।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির