ফের একবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক

উল্লেখ্য দীর্ঘ সময় বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে থাকা ইলন মাস্ককে প্রথম চ্যালেঞ্জ করেন বার্নার্ড আরনল্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার বিশ্বের সর্বোচ্চ ধনীর জায়গা দখল করলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২.৬ শতাংশ কমে যাওয়ার পরই আরনল্টকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন মাস্ক।

উল্লেখ্য দীর্ঘ সময় বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে থাকা ইলন মাস্ককে প্রথম চ্যালেঞ্জ করেন বার্নার্ড আরনল্ট। গত বছর ডিসেম্বর মাসে ইলনকে টপকে শীর্ষে পৌঁছন আরনল্ট। দ্বিতীয় স্থানে জায়গা হয় মাস্কের। মুদ্রাস্ফীতির কারণে প্রযুক্তি সংস্থাগুলি বিপাকে পড়লেও বিলাস বহুল পণ্য সামগ্রীতে মানুষের আগ্রহ কমেনি। আরনল্টের সংস্থা এলভিএমএইচের অধীনে থাকা লুইস ভুইটন, ফেন্ডি এবং হেনেসির মতো সংস্থাগুলি বিলাসবহুল পণ্য বিক্রি করে সম্পত্তি বাড়িয়েছিল।

এদিকে বর্তমানে আরনল্টের এলভিএমএইচের শেয়ার কমে গিয়েছে। গত এপ্রিল মাস থেকে প্রায় ১০ শতাংশ কমেছে শেয়ার। আরনল্টের মোট সম্পত্তি থেকে একদিনে ১১ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। অন্যদিকে চলতি বছরে এখনও পর্যন্ত মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৫.৩ বিলিয়ন ডলার। মূলত টেসলার কারণেই তার সম্পদ বেড়েছে। বর্তমানে ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১৯২.৩ বিলিয়ন ডলার। অপরদিকে আরনল্টের সম্পত্তি ১৮৬.৬ বিলিয়ন ডলারের।

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ