ইস্তফা দিতে রাজি হলেন শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা

আগামী বুধবারই প্রেসিডেন্ট পদে ইস্তফা দিচ্ছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: রাজনৈতিক অচলাবস্থার অবসানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের (Ranil Wickremsinghe) পদাঙ্ক অনুসরণ করে ইস্তফা দিতে রাজি হলেন মন্ত্রিসভার সব সদস্যরা। আজ সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই মন্ত্রিসভার সদস্যরা সিদ্ধান্ত নেন, দেশে সর্বদলীয় সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলেই ইস্তফা দেবেন তাঁরা। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে সংবাদমাধ্যমকে পাঠানো এক চিঠিতে এমনই জানানো হয়েছে।

অন্যদিকে আগামী বুধবারই প্রেসিডেন্ট পদে ইস্তফা দিচ্ছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapakshe)। আর তাঁর ইস্তফার পরে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেয়াবর্ধনে। যদিও তিনি বেশি দিন ক্ষমতায় থাকবেন না। নতুন করে নির্বাচনের পথেই যাওয়া হবে। সেক্ষেত্রে আগামী বছর মার্চ মাসের আগেই সংসদ নির্বাচন হতে পারে। তবে অস্থায়ী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। বিভিন্ন দলের অন্তত ১১৫ জন সাংসদ তাঁকে অনুরোধ জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কটের মুখে দায়িত্ব না এড়িয়ে দেশকে নেতৃত্ব দিন। আর্থিক সঙ্কট কাটাতে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সঙ্গে যে আলোচনা চলছে, তা এগিয়ে নিয়ে যান।

যদিও বিক্রমসিংহকে (Ranil Wickremsinghe) অন্তর্বর্তী প্রেসিডেন্ট (Interim President) হিসেবে মেনে নিতে নারাজ বিরোধী দলনেতা (0pposition Leader) সাজিথ প্রেমাদাসা (Sajith Premadasa)। তিনি নিজেই দায়িত্ব নিতে চান। আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ডালাস আল্লাহাপ্পেরুমাকে (Dullas Allahapperuma)। সংসদের সংখ্যাগরিষ্ঠ সাংসদই প্রেমদাসার (Sajith Premadasa) পক্ষে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন