দিনে ১১টি ধর্ষণ, ছ মাসে ২৪০০

এই তথ্য প্রকাশ করেছ পাক-পঞ্জাব প্রদেশের তথ্য কমিশন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফি-দিনে ১১জন মহিলা ধর্ষণের শিকার হন। আর মাত্র ছ মাসের ধর্ষণের শিকার ২৪০০ মহিলা। একই সময়ে খুন হয়েছেন ৯০ জন। আর এই প্রতিটি খুন সবই পরিবারের সম্মান রক্ষায়। এমনই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী পাক-পঞ্জাব প্রদেশ। এই তথ্য প্রকাশ করেছ পাক-পঞ্জাব প্রদেশের তথ্য কমিশন।

কমিশন প্রকাশিত রিপোর্ট বলছে, সব থেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে লাহোরে। মাত্র ছ মাসে চারশো মহিলা ধর্ষণের শিকার। নারকীয় নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি নাবালিকারাও। কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার মতো নিন্দনীয় ঘটনাও ঘটেছে। বোনকে ধর্ষণ করা হয়েছে-এই খবর কানে যেতেই নির্যাতিতার দাদা তাকে গুলি করে খুনও করে দিয়েছে।

পাক মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুসারে, প্রতিদিন ১১জন মহিলা যৌনলালসার শিকার। ২০১৫-২১- এই ছ বছরের মধ্যে ২২ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। আরও যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ, তা হলে অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের বিচারের আওতায় আনা যায় না। এর কারণ হিসেবে উঠে আসছে, নির্যাতিতারা লোকলজ্জার ভয়ে পুলিশে তাদের অভিযোগ রুজু করেন না।স্বাভাবিকভাবেই অপরাধীরা পার পেয়ে যান।

লাহোর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক নিদা কিরমানি জানিয়েছেন, ‘পাকিস্তানে ধর্ষণ কার্যত একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। ধর্ষণ রোধ করতে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠনের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে সচেতনতা প্রচারেও। কিন্তু তার পরেও এই ধরনের বর্বোরিচত ঘটনা রোধ করা যাচ্ছে না।’

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়