ইন্দোনেশিয়ার নিকেল প্রস্তুত কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার নিকেল প্রস্তুত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।  রবিবার  পূর্ব ইন্দোনেশিয়া হওয়া এই বিস্ফোরণের সময় নিকেল ফ্যাক্টরিটি তে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন ১২জন শ্রমিক। পাশাপাশি আহত হয়েছেন ৩৯ জন।  প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ফ্যাক্টরিতে থাকা বেশ কয়েকটি অক্সিজেন ট্যাংক এর সঙ্গে দাহ্য বস্তু ও রাসায়নিকের সংস্পর্শের কারণে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

নিকেল এই কারখানাটি চিনের এক বড় কোম্পানির নিয়ন্ত্রিত বলে জানা গিয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে,  দুর্ঘটনায় সাতজন ইন্দোনেশীয় এবং পাঁচজন বিদেশি কর্মী মারা গেছেন। তবে নিহত বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

উল্লেখ্য, মূল্যবান খনিজ-সমৃদ্ধ দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এর সুলাওয়েসি দ্বীপটি নিকেল উৎপাদনের জন্য পরিচিত। এছাড়াও ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য নিকেল গোটা বিশ্বে বেশ দামী হয়ে উঠেছে। ইন্দোনেশিয়া থেকে নিকেল প্রস্তুত করে করে তা বেজিং এ ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে কাজে লাগাচ্ছে চিন সরকার।  তবে সেখানকার কারখানাগুলোতে কাজের পরিবেশ নিয়ে শ্রমিকরা প্রায়শই ক্ষোভ প্রকাশ করে থাকে। তবে এদিনের এই ঘটনার পর শুরু হয়েছে তদন্ত। শুধু তাই নয় বারংবার ইন্দোনেশিয়ার নিকেল প্রস্তুত কারখানায় কি করে এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয় লাগাতার বিস্ফোরণের জেরে প্রাণের আশঙ্কায় ভুগছেন কর্মীরা।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা