FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্যাংস্টার সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে নিজেদের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় যুক্ত করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গোল্ডি ব্রারকে গ্রেফতার করতে সাহায্য করবে, এমন তথ্য দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা করেছে FBI। FBI-এর অভিযোগ, লরেন্স বিষ্ণোই-ঘনিষ্ঠ একটি সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত ব্রার। উত্তর আমেরিকায় ওই চক্রের অন্যতম নেতা হিসেবেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মার্কিন তদন্তকারীদের দাবি, আমেরিকা ও কানাডায় এই গোষ্ঠীর বিরুদ্ধে খুন, গুলি চালানো, অপহরণ, তোলাবাজি, হামলা এবং মাদক ও অস্ত্র পাচারের মতো একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ব্রার বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং ক্যালিফোর্নিয়া ও কানাডার বিভিন্ন এলাকায় তাঁর যোগাযোগ থাকতে পারে। তাঁকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে। FBI-এর লস অ্যাঞ্জেলেস শাখা জানিয়েছে, ব্রারকে গ্রেফতার করতে তথ্য সংগ্রহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ব্রারের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে RICO আইনের আওতায় ষড়যন্ত্র, তোলাবাজির মাধ্যমে বাণিজ্যে হস্তক্ষেপের ষড়যন্ত্র এবং নিয়ন্ত্রিত মাদক পাচার ও তা বিতরণের উদ্দেশ্যে রাখার অভিযোগ।

আরও পড়ুন: ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

FBI জানিয়েছে, ২০২৬ সালের জুলাইয়ে ‘অপারেশন হার্ডবল’-এর তদন্তের ফল প্রকাশের সময় ভারত-ভিত্তিক তিনটি আন্তঃদেশীয় সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করা হয়। সেই তদন্তে বিষ্ণোই-চক্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। FBI-এর অভিযোগপত্র অনুযায়ী, ওই চক্রের অন্যতম নেতা হিসেবে ব্রারের ভূমিকা ছিল এবং তিনি বিভিন্ন দেশে থাকা সদস্য ও সহযোগীদের কার্যকলাপ পরিচালনায় সাহায্য করতেন। এই মামলার অভিযোগগুলির মধ্যে ২০২৩ সালে কানাডায় এক বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে হত্যার ঘটনাও রয়েছে। আদালতের নথিতে ওই ব্যক্তিকে ‘H.S.N.’ নামে উল্লেখ করা হয়েছে। FBI-এর দাবি, এই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার ঘটনায় লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ