ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহারাষ্ট্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে এবার ECINet ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস চোক্কালিঙ্গম। ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে ECINet-এর কার্যপদ্ধতিতে একাধিক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মূলত, ভোটার নথিভুক্তিকরণ আধিকারিকদের (ERO) আইনে দেওয়া ক্ষমতা যাতে তাঁরা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থাই আরও স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।চিঠিতে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-র মতো ক্ষেত্রে ERO-দের শুনানি নিয়ে নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, প্রয়োজন না থাকলে সংশ্লিষ্ট ভোটারকে ব্যক্তিগত ভাবে হাজির হতে না হয়, তার জন্য ECINet-এ বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রবীণ, বিশেষ ভাবে সক্ষম এবং অন্যান্য অসুবিধায় থাকা ভোটারদের ক্ষেত্রেও শুনানির নিয়ম সহজ করার কথা বলা হয়েছে।নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রেও আরও নমনীয়তার দাবি উঠেছে। এর মধ্যেই ২৬ সেপ্টেম্বর বৈঠকে ECINet ব্যবস্থা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একজন প্রবীণ উপ-নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে IIT বা IIIT-এর এক জন স্বাধীন প্রযুক্তি বিশেষজ্ঞও থাকবেন।

আরও পড়ুনঃ নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

ECINet-এর কাজকর্ম সংশ্লিষ্ট আইন ও বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখবে কমিটি। ইতিমধ্যে কমিশন জানিয়েছে, SIR-এ নোটিস পাওয়া ভোটারদের বাড়িতে গিয়ে BLO-রা প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ECINet-এ আপলোড করবেন। সাধারণ ক্ষেত্রে তাঁদের ERO-র দফতরে হাজির হতে হবে না।

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ