কোন দেশ কখন বর্ষ বরণ করবে, জেনে নিন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্ব জুড়ে মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের বহু বাসিন্দারা।  রাত ১২টা বাজার আগে শুরু হবে কাউন্টডাউন। জেনে নেওয়া যাক কোন দেশ কখন  বর্ষবরণ করবে। প্রথম নিউ ইয়ার সেলিব্রেট করবে নিউজিল্যান্ডের প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গা। ভারতীয় সময়  দুপুর সাড়ে ৩টে নাগাদ নতুন বছরকে স্বাগত জানবে প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গা।

তবে টোঙ্গার পর একে একে প্যাসিফিকের সামোয়া এবং কিরিবাটিতেও নতুন বছরকে স্বাগত জানাবেন নানা দেশের মানুষ।  তারপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানবাসী নতুন বছরকে বরণ করবে।  নববর্ষ উদ্‌যাপনের উৎসবে সাক্ষী হতে এরইমধ্যে সিডনি শহরের হারবার ব্রিজের চারপাশ শত শত উৎসুক জনতায় ভরে গেছে।

তাদের অনেকে তাঁবু  ও বিছানা পেতে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে নতুন বছরকে বরণ করতে নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজানো হয়েছে আলোকসজ্জায়। একথায় ২০২৪ সালকে স্বাগত জানাতে প্রস্তুত লাতিন দেশগুলোও। উদযাপন নির্বিঘ্ন করতে ইউরোপের দেশগুলোতে  ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তায়। উল্লেখ্য, সকলের শেষে নিউ ইয়ার উদযাপন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওল্যান্ড এবং বাকের দ্বীপপুঞ্জ।  ভারতীয় সময় ১ লা জানুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ নতুন বছরকে বরণ করবে হাওল্যান্ড এবং বাকের দ্বীপপুঞ্জ। 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই