ভূমিকম্পের পর জাপানের বিমানবন্দরে রানওয়েতে বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বিমানবন্দরের রানওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাটি জাপানের টোকিও হানেদা বিমানবন্দরে ঘটেছে। সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল ৩৬৭  জন। হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিমানটির নাম জেএএল ৫১৬।

 প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের কারণে বিমানটিতে আগুন লেগে যায়। তবে আগুন লাগার পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী। এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, হানেদা জাপানের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। সেখানে কি করে এমন আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। যার জেরেই হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এদিন জাপান থেকে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। তবে এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ওয়াজিমা শহরটি। এই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের জাপান বিমানবন্দরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের