মহাকাশ ভ্রমণে প্রথম মা-মেয়ে জুটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একেই বলে “লাক বাই চ্যান্স”। প্রথম মহাকাশে যাচ্ছেন মা ও মেয়ের জুটি। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যারিবিয়ার অ্যান্টিগুয়া ও বারবুদা অঞ্চলের নিবাসী এই মা-মেয়ে প্রথম ক্যারিবিয়া থেকে মহাকাশযাত্রী। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ মহাকাশ যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত। কিভাবে এই সফরের আয়োজন হল তাও অত্যন্ত চমকপ্রদ।  

মা কেইশা শাহাফ জানান, অ্যানাস্তাতিয়ার জন্য ভিসা ঠিক করতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। অ্যান্টিগা থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার পথে একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপন দেখে ফর্ম জমা দেন। কিছুদিন পর জানতে পারেন, প্রতিযোগিতার শীর্ষ ২০ জনের তালিকায় তিনি রয়েছেন। এরপর তাঁর স্থান হয় প্রথম পাঁচে। হঠাৎ একদিন তার বাড়িতে ভার্জিন গ্যালাকটিকের মালিক ধনকুবের রিচার্ড ব্র্যানসন উপস্থিত হন।  তাঁকে জানানো হয় তিনিই এই প্রতিযোগিতার বিজয়ী এবং মহাকাশে যাচ্ছেন। খবর শুনেই রীতিমত উল্লাসে ফেটে পড়েন কেইশা।  

১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাকাশযাত্রী। তিনি বলেন, ‘আশা করি আমি আমার মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে পারব’। ভার্জিন গ্যালাকটিক দ্বিতীয়বারের মতো বাণিজ্যিকভাবে ‘গ্যালাকটিক জিরো টু’ নামক মহাকাশ অভিযানে যাচ্ছে। মা মেয়ে ছাড়া অন্য মহাকাশযাত্রীদের এই যাত্রার জন্য গুনতে হচ্ছে সাড়ে চার লাখ মার্কিন ডলার।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত