চিকি‍ৎসা বিজ্ঞানে বিপ্লব, প্রথমবার মানবদেহে শুয়োরের ফুসফুস প্রতিস্থাপন

Share:

 আন্তর্জাতিক ডেস্ক: চিকি‍ৎসা বিজ্ঞানে ফের বিপ্লব ঘটালেন চিনের চিকি‍ৎসক-গবেষকরা। প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন করা হলো শুয়োরের ফুসফুস। পরীক্ষামূলক ভাবে ও অল্প সময়ের জন্য মানবদেহে বসানো হয়েছিল একটি শুয়োরের ফুসফুস। মানবদেহে কাজ করেছে সেই ফুসফুস। ‘নেচার মেডিসিন জার্নালে’ এমনই দাবি করেছেন চিনের গুয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যার শরীরে শুয়োরের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল, তাঁকে ব্রেন ডেথ হিসাবে ঘোষণা করেছিলেন চিকি‍ৎসকরা। চিনা গবেষকদের দাবি প্রতিস্থাপনের পর অঙ্গটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আংশিকভাবে কাজ করেছিল। প্রতিস্থাপনের নয়দিন পর ফের অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। চিনা বিজ্ঞানীদের এমন পদক্ষেপকে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়েছেন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রসম্যান স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক স্টেফানি চ্যাংয়ের কথায়, ‘এটি অত্যন্ত আশাব্যঞ্জক ও বড় একটি পদক্ষেপ। তবে এটিকে কার্যকর করার জন্য আরও অনেক কাজ বাকি।’ যদিও যারা এই অসাধ্যসাধন করেছেন তাঁরা মুখে কুলুপ এঁটে রয়েছেন।

প্রতিস্থাপনের যোগ্য মানব অঙ্গের অভাব চিরকালই। এই সমস্যার নিরসনে শুয়োরের অঙ্গ নিয়ে গবেষণা চালাচ্ছেন বিভিন্ন দেশের গবেষকরা। যদিও তাতে বার বার বাধা এসেছে।। শুয়োরের কোষে উপস্থিত একটি শর্করা জাতীয় পদার্থে সমস্যা হচ্ছিল অন্য প্রাণীর অঙ্গ মানবদেহে বসাতেই শারীরিক জটিলতা তৈরি হচ্ছিল। এর পরে জিন-এডিট করে (জিনে পরিবর্তন করে) ওই শর্করাটিকে বাদ দেওয়া হয় কোষ থেকে। তার পর তা বসানো হয় মানবদেহে। ফলে তাতে সাফল্য মিলেছে। ইতিমধ্যেই মানবদেহে শুয়োরের কিডনি ও হৃ‍ৎপিন্ড প্রতিস্থাপন করা হয়েছে। যদিও ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক কোটি মানুষ ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছেন। করোনাভাইরাসের থাবার পরে বহু মানুষ ফুসফুসের জটিলিতায় ভুগছেন। কোনও-কোনও দাতা অঙ্গ দান করলেও তা বেশিরভাগ সময়ই নানা কারণে ক্ষতিগ্রস্ত থাকে। ফলে তা প্রতিস্থাপনের জন্য উপযুক্ত থাকে না।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রতিবেদন অনুসারে, মানবদেহে ফুসফুস প্রতিস্থাপন বেশ জটিল প্রক্রিয়া। মানবদেহ থেকে মানবদেহে ফুসফুস  প্রতিস্থাপন করলেও মৃত্যুহার অনেক বেশি। তবে চিনা বিজ্ঞানীরা অসাধ্যসাধন করেছেন। ছয় ধাপে জিনগত সংশোধনের মধ্য দিয়ে যাওয়া শুয়োরের ফুসফুস এক ৩৯ বছর বয়সী ব্যক্তির (ব্রেন ডেথ) শরীরে প্রতিস্থাপন করেছিলেন। ওই ফুসফুসটি ছিল শুয়োরের বাম পাশের। মার্কিন মুলুকে শুয়োরের হৃ‍ৎপিণ্ড প্রতিস্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ম্যাসাচুসেটস জেনারেল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক রিচার্ড এন পিয়েরসন। তাঁর কথায়, ‘ফুসফুসটি ঠিকমতো কাজ করছিল কি না সেটি জানা গুরুত্বপূর্ণ।চিনা  বিজ্ঞানীরা শুধু দেখিয়েছেন, একটি শুয়োরের ফুসফুস মানুষের দেহে সেলাই করা সম্ভব এবং এরপর কী ঘটে।’

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির