‘প্রহসনমূলক বিচার’, প্লট দুর্নীতিতে ২ বছরের জেলের সাজা নিয়ে প্রতিক্রিয়া টিউলিপের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্বাচলে প্লট নিয়ে দুর্নীতির দায়ে দুই বছরের জেলের সাজা হয়েছে ব্রিটিশ সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। যিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেক হাসিনার বোনঝি। সোমবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশের আদালতের ওই রায় নিয়ে মুখ খুলেছেন টিউলিপ। আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ আখ্যা দিয়েছেন তিনি।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি-ভুরি মিথ্যা মামলা দায়ের হয়। গণহত্যার পাশাপাশি দুর্নীতিরও একাধিক মামলায় আসামী করা হয় তাঁকে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা পূর্বাচলের ১০ কাটা জমি বরাদ্দ করা হয়। সাক্ষীদের জবানবন্দিতে আরও উঠে আসে, মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন রেহানা-কন্যা টিউলিপ সিদ্দিক। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন আধিকারিক খুরশিদ আলমের তরফে দাবি করা হয়, ‘তিনি সরকারি আধিকারিক হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।’ গত ২৫ নভেম্বর মামলার সওয়াল-জবাব শেষ হয়। মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপিত করে দুর্নীতি দমন কমিশন।

এদিন সকালে মামলার রায় দিতে শেখ রেহানাকে সাত বছর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর ও শেখ রেহানার কন্যা তথা ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে ২ বছরের জেলের সাজা শোনানো হয়। পাশাপাশি  টিউলিপকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিন রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বঙ্গবন্ধুর নাতনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল। এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে, যা এটির প্রাপ্য। আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই।’

 

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের