৮০ কোটি ডলারে ফোর্বস ম্যাগাজিন কিনছেন ২৮ বছর বয়সী যুবক

২৮ বছর বয়সী ওই বিলিনিয়র যুবক ম্যাগাজিনটির ৮২% অংশীদারিত্ব কিনে নিতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার ব্যবসাবাণিজ্য–বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস (Forbes) কিনে নিতে চলেছেন অস্টিন রাসেল নামের (Austin Russell) অটোমোটিভ টেকনোলজি টাইকুন। ২৮ বছর বয়সী ওই বিলিনিয়র যুবক ম্যাগাজিনটির ৮২% অংশীদারিত্ব কিনে নিতে চলেছেন।

ফোর্বস গ্লোবাল মিডিয়া হোল্ডিংসের বর্তমান মালিক হংকং-ভিত্তিক ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইডব্লিউএম)। শুক্রবার এক বিবৃতিতে অস্টিন রাসেল ও আইডব্লিউএম যৌথভাবে এক বিবৃতিতে শেয়ার বিক্রির বিষয়টি জানিয়েছে। যদিও ম্যাগাজিনের মালিকানায় কম অংশীদারিত্ব ধরে রাখবে আইডব্লিউএম। স্টিভ ফোর্বসও যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে। অস্টিন রাসেল আমেরিকা ভিত্তিক গাড়িপ্রযুক্তি সংস্থা লুমিনার টেকনোলজিসের (Luminar Technologies Inc.) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বাজারে সংস্থাটির ২.১ বিলিয়ন ডলার মূলধন ($2.1 market capitalization) রয়েছে।

উল্লেখ্য ২০১৪ সালে ফোর্বস পরিবার ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়ার কাছে কোম্পানির বেশিরভাগ শেয়ার বিক্রি করে। গত বছর জুন মাসে ফোর্বসকে শেয়ারবাজারে নেওয়ার উদ্যোগ শুরু হলেও তা বাস্তবায়ন না হওয়ায় শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু হয়। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে ফোর্বস ম্যাগাজিন। বিলিনিয়রদের তালিকা তৈরি করার ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী ফোর্বস মযাগাজিনের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে।

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন