গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ যত দিন বাড়ছে ততই জোরালো হচ্ছে গাজা ইজরায়েল যুদ্ধ। লাগাতার ইজরায়েলের হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। হামাসের তরফে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৩০০জন । যার মধ্যে বেশির ভাগই শিশু এবং মহিলা। এই নিয়ে ইজরায়েলি হামলার ৬৫ দিনে গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১৮ হাজার। আহত হয়েছেন প্রায় প্রায় ৫০ হাজার।

অন্যদিকে লাগাতার ইজরায়েলের হামলার জেরে গাজায় শুরু হয়েছে খাদ্য সংকট। তাই এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিল পাশ করেছে। সেই বিলে বলা হয়েছে, গাজা উপত্যকায় মানবিক ত্রাণসহায়তা পৌছাতে হবে। ৩৪টি সদস্যদেশ নিয়ে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্বাহী বোর্ড সর্বসম্মতভাবে এই বিলটি পাশ করেছে।

প্রসঙ্গত, টানা দু মাস ধরে চলছে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে  রক্তাক্ত  সংঘাত। গাজার তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। অন্যদিকে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।

ইজরায়েলের বিরামহীন হামলার কারণে গাজায় বাস্তুচ্যুত মানুষদের  কাছে ত্রাণসহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, ‘নতুন করে লড়াই শুরু হওয়ার ফলে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সে ক্ষেত্রে ত্রাণকর্মীদের জীবন বিপন্ন হতে পারে।  এই হামলার ফলে সাধারণ মানুষ বিপর্যয়ের মুখে পড়েছেন। বর্তমানে গাজায় ২০ লাখ মানুষের বেঁচে থাকার সম্বল হলো এই ত্রাণের খাদ্যশস্য।’ তাই গাজায় ত্রাণ পাঠাতে বিল পাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো