ইজরায়েলি হামলার মাঝেই বন্যার কবলে গাজা

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েলি হামলার মাঝেই বন্যার কবলে পড়লো গাজা। বুধবার গাজা উপত্যকায় ভারী বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর গাজার জাবালিয়ায়, জরুরি উদ্ধারকারী দলগুলো উদ্ধারকার্য করতে ব্যাহত হয়। যুদ্ধের জেরে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে গাজার বেশিরভাগ বাসিন্দা। তারমাঝে শীতকালের বৃষ্টি সেই জীবনকেও আরও দুর্বিষহ করে তুলছে।বাড়ি হারিয়ে তাঁবুতে ঠাঁই মিলেছে গাজার বাসিন্দাদের। এবার সেই তাঁবুতেও ঢুকে পড়েছে বন্যার জল। তাঁর জেরে বিপন্ন হয়ে গিয়েছে জনজীবন। 

আবহাওয়া দফতর জানিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে গাজায় তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে । শুধু তাই নয় আগামী ২-৩ দিন গাজায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, ইজরায়েল হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গাজার তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন।

অন্যদিকে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। তাই সেনা মৃত্যু হতেই গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। উল্লেখ্য , একদিকে চলছে যুদ্ধ তারমাঝে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা হওয়ায় চাপে পড়েছে গাজার প্রশাসন। কবে গাজার পরিবেশ আবার স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে আছে বাসিন্দারা। 

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?