গাজায় ইজরায়েলি হামলায় ৩৮ হাজার নন, ১.৮৬ লক্ষ মানুষ মারা গিয়েছেন, বিস্ফোরক দাবি ল্যানসেটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইজরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) ক্রমাগত ভয়াবহ অভিযান একের পর এক চালিয়ে যাচ্ছে। এই অভিযানে গত ৯ মাসে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আগেই সতর্ক করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় প্রত্যেক দিনই ইজরায়েলি হামলায় পরিবারহারা হচ্ছেন গাজাবাসী। ঘর বাড়ি ক্ষতিগ্রস্তের সঙ্গে সঙ্গে বেঁচে থাকার মত খাবার এবং প্রযাপ্ত পানীয় জলের অভাব রয়েছে গাজায়। এমতবস্থায়  ব্রিটেনের এক গবেষণা সাময়িকী ল্যানসেট জানিয়েছে,  গাজা ইজরায়েল চলমান সংঘাতে এই নিহতের সংখ্যা যথেষ্ট বেশি। প্রকৃত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজারে প্রায় গিয়ে দাঁড়িয়েছে।

এই নিয়ে ল্যানসেট একটি গবেষণা চালিয়েছিল। সদ্যই সেই ফলাফল সামনে এসেছে। ল্যানসেটর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,  বিভিন্ন দফতরগুলি (গাজা সংগঠন) ৩৮ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে বলে অনুমান করলেও এটা প্রকৃত তথ্য নয়। কারণ ইজরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলির মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বহু মানুষ। শুধু তাই নয় গাজায় গত ৯ মাস ধরে নুন্যতম খাবার ও স্বাস্থ্যসেবার অভাবে মারা গেছে বহু মানুষ। এই হিসেবগুলো কিন্তু ধরা হয় নি বাদ পড়ে গেছে। এগুলোকে ধরে হিসেব করা গেলে মোট নিহতদের সংখ্যা প্রায় ২ লক্ষে দাঁড়াবে।

গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে আধুনিক যুগের যুদ্ধে গুলি বা বোমার আঘাতে যত মানুষ সরাসরি নিহত হন, পরোক্ষভাবে নিহত হন তারচেয়ে তিনগুণ বা ১৫ গুণ বেশি মানুষ।এই হিসেব ধরা গেলে যদি নিহত হয় ১ জন সেখানে আহত হয় অন্তত ৪ জন। এই নিয়মেই গাজার হিসেব করা হয়েছে।

উল্লেখ্য, টানা ৯ মাস হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। শুধু শিশু নয় নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর