মিষ্টি জলের অভাব! গাজায় নোনা জলই একমাত্র ভরসা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজার অপর নাম মৃত্যুপুরী।এই দেশের নাম শুনলেই মানুষ আতঙ্কে থাকে। এই বুঝি কারোর মৃত্যুযন্ত্রণার চিৎকার ভেসে এল। ইজরায়েলের ক্রমাগত হামলায় গাজার মাটি থেকে শুরু করে আকাশও বিষাক্ত হয়ে গিয়েছে। বিষাক্ত বাতাসে ঢেকে গেছে গাজার আকাশ। গাজার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সেখানে ৪ লক্ষ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন।

একে তো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। তার উপর তীব্র জলসংকট। গাজার ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে জলটুকু পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। কিন্তু সমাধান নেই। খালি হাতে ফিরে আসতে হচ্ছে তাঁদের। একদিকে রয়েছে জলের তীব্র সংকট। অন্যদিকে বেঁচে থাকার লড়াই। কোনরকম বেঁচে থাকার তাগিদে হাজার হাজার পরিবার এখন সাগরের নোনা জল ব্যবহার করতে শুরু করেছে। একমাত্র নোনা জলই এখন ভরসা তাঁদের।

এর কারণ হিসেবে, উত্তর গাজা ইমার্জেন্সি কমিটি জানিয়েছে, ইজরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকার সমস্ত কূপ ধ্বংস হয়ে গেছে। তাই জলের অভাব দেখা দিয়েছে। এতটাই জলের অভাব যে সাগরের নোনা জলই খাওয়ার জন্য বেছে নিয়েছে হাজার হাজার পরিবার।

উল্লেখ্য, জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা।বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর তাতেই গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তায় পৌঁছেছে না। এই কঠিন পরিস্থিতিতে গাজার মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে ত্রান সংস্থা। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে ততক্ষণে তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয়  নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের