দুসংবাদ, বিশ্ববাজারে রেকর্ড গড়ল সোনার দাম

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনার দাম। ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও বাড়তে পারে সোনার দাম বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার(১৮ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম ২ হাজার ৭১১.১৯ ডলারে। প্রতি আউন্সের দাম একদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ১৮.১০ ডলার বা শূন্য দশমিক ৬৭ শতাংশ।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মার্কিন নির্বাচন, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাস ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে এখন বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম।

সংশ্লিষ্টরা বলছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় বিশ্বে বাড়ছে সোনা কেনার প্রবণতা। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স সোনার দাম আরও বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসেবে সবশেষ গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এক রিপোর্ট অনুসারে, ভারতে সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বাজার এবং দেশীয় উৎসবের চাহিদার কারণে সোনার দামে তীব্র বৃদ্ধি দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৩% বেড়ে $২,৬৬৭.৯৭ (প্রায় আউন্স প্রতি ₹২,২২,০০০)। ভারতে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৭,৩৯০ টাকায় পৌঁছেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাও সোনার চাহিদা বাড়িয়ে দিচ্ছে। অগমন্ট-গোল্ড ফর অল-এর প্রধান গবেষক রেনিশা চাইনানি জানিয়েছেন যে, ‘গোটা বিশ্ব জুড়ে রাজনৈতিক হুমকির মধ্যে ঝুঁকিমুক্ত মনোভাবের কারণে সোনার দাম বাড়ছে।’

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী ১২ মাসে সোনার দাম $২৯৪১-এ (প্রায় ২,৪৫,০০০ টাকা প্রতি আউন্স) পৌঁছতে পারে। রেনিশা চাইনানি বলেছেন যে, যদি বৈশ্বিক প্রবণতা অনুকূল থাকে, তবে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৮,৫০০ টাকা পর্যন্ত যেতে পারে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি