চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নিজেদের তেল নিজেরাই জোগাড় করো’, ‘বন্ধু’ দেশগুলিকে সাফ জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় একপ্রকার সঙ্কটের পরিস্থিতি। ইরানের উপর হামলা চালিয়েছে ইজরায়েল-আমেরিকা। আহত-নিহতের সংখ্যা বহু। সেই হামলায় প্রাণ হারিয়েছেন আয়াতোল্লা আলি খামেইনিও। পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের বাজারে জ্বলানি ও তেলের ঘাটতিও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকার ‘বন্ধু’ দেশগুলিকে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি একপ্রকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এবার নিজেদের তেল নিজেরাই জোগাড় করে নাও। মার্কিন যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করবে না। যেমন ভাবে আমেরিকার পাশে কেউ থাকেনি।’ ট্রাম্পের এহেন মন্তব্যতে আন্তর্জাতিক মহলে রীতিমত আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলছে। ওয়াকিবহাল মহলের অনুমান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ২০০ ডলার ছুঁতে পারে কিংবা তারও বেশি। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘পশ্চিম এশিয়ার যুদ্ধে বহু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেনি। সেই তালিকায় ব্রিটেন সহ একাধিক দেশ রয়েছে। সেই সমস্ত দেশের উদ্দেশে বলছি, ইরানকে আমরা ইতিমধ্যেই যেভাবে ধ্বংস করে দিয়েছি সেই কাজ প্রায় শেষ। এবার নিজেরা লড়াই করতে শেখো। নিজেদের তেল নিজেরা জোগাড় করে নাও। মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনও ভাবেই তোমাদের সাহায্য করবে না। কারণ যুদ্ধের পরিস্থিতিতে ঠিক তোমরা যেভাবে আমাদের পাশে থাকোনি, সেটাই হবে এবার।’

ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আপাতত তিনি নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমনকি সামরিক অভিযান বন্ধ করতে চান। তা খুব শিগগিরই হবে। হরমুজ নিয়ে তাঁর আর কোনও চিন্তা নেই।  তিনি এই মুহূর্তে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না। তবে কূটনৈতিক মহলের একাংশ দাবি করেছেন, ‘ইরানের উপর আমেরিকার সামরিক অভিযান যদি থেমে যায় সেই সেক্ষেত্রে ট্রাম্প চাপ তৈরি করতে পারেন। তিনি তখন হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের উপর চাপ তৈরি করবেন।’

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ