ভূমিকম্প প্রাণ কাড়ল তুরস্কের জাতীয় দলের গোলরক্ষকের

জাতীয় দলের গোলরক্ষকের মর্মান্তিক মৃত্যুর খবরে দেশে শোকের ছায়া নেমে এসেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে বরাতজোরে রক্ষা পেয়েছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ানো আতসু। ধ্বংসস্তুপের ভিতর থেকে আশঙ্কাজনক অবস্থা তাঁকে উদ্ধার করতে সক্ষকম হয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু প্রকৃতির রোষানল থেকে রেহাই পেলেন না তুরস্কের জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান। মঙ্গলবার ধ্বংসস্তুপের ভিতর থেকে বরফ জমাট বাঁধা তাঁর নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তুরস্কের জাতীয় দলের গোলরক্ষকের মর্মান্তিক মৃত্যুর খবরে দেশে শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্ত। প্রকৃতির ছোবলে ধূলিসা‍ৎ হয়ে গিয়েছ কয়েকহাজার বাড়িঘর। গৃহহীন হয়ে পড়েছেন আড়ি কোটির বেশি মানুষ। বুধবার সকাল পর্যন্ত দুই দেশে প্রায় আট হাজারের কাছাকাছি মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পরেই বেশ কয়েকজন ফুটবলার ও ভলিবল খেলোয়াড়ের খোঁজ মিলছিল না। ফলে উদ্বেগ ছড়িয়েছিল। নিখোঁজদের মধ্যে ছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ানো আতসু ও তুরস্কের জাতীয় দলের গোলরক্ষক ২৮ বছর বয়সী আহমেত এইয়ুপ তুর্কাসলান। মঙ্গলবার সকালেই উদ্ধার করা হয় ফুটবলার আতসুকে। কিন্তু তুরস্কের জাতীয় দলের গোলরক্ষকের খোঁজ মিলছিল না। অবশেষে এক ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয় তুর্কাসলানের নিথর দেহ।

২০২১ সালে তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইয়েনি মালাতিয়াসপোর-এ যোগ দিয়েছিলেন তুর্কাসলান। ক্লাবের হয়ে ৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন। দলের গোলরক্ষকের মৃত্যুর খবর টুইটারে জানিয়েছে মালাতিয়াসপোর ক্লাব কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছেন, ‘আমাদের প্রিয় গোলরক্ষক আহমেদ এইয়ুপ তুর্কাসলান-ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তুর্কাসলান-তুমি সত্যিই অনন্য ছিলে। তোমাকে আমরা কখনও ভুলতে পারব না।’

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির