রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় শহর

স্যুপে প্রস্রাব খাইয়ে ৪,০০০ গ্রাহককে ক্ষতিপূরণ দিল চিনের বিলাসবহুল রেস্তোরাঁ। চিনের সবথেকে বড় এবং জনপ্রিয় রেস্তোরাঁ হল হটপট চেইন হাইডিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! অনেকেই রেস্তোরাঁয় গিয়ে প্রথমে স্যুপের অর্ডার দেন। বিলাসবহুল অনেক খাবারের থেকেও স্যুপ প্রিয় অনেক গ্রাহকের। তাই অনেকেই রেস্তোরাঁয় যান শুধুমাত্র স্যুপের লোভে। কিন্তু এবার একটি রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটল, তা শুনলে জীবনে আর রেস্তোরাঁর স্যুপ খাওয়ার লোভ দেখাবেন কেউ। একটি রেস্তোরাঁয় স্যুপের মধ্যে প্রস্রাব করল এক মদ্যপ কিশোর, আর সেই স্যুপই পরিবেশন করার পর ক্ষতিপূরণ দিতে হল রেস্তোরাঁ কর্তৃপক্ষকে। বলা চলে, স্যুপে প্রস্রাব খাইয়ে ৪,০০০ গ্রাহককে ক্ষতিপূরণ দিল চিনের বিলাসবহুল রেস্তোরাঁ। চিনের সবথেকে বড় এবং জনপ্রিয় রেস্তোরাঁ হল হটপট চেইন হাইডিলা। রেস্তোরাঁটি তাঁদের অসাধারণ স্যুপের জন্যে গোটা বিশ্বে বিখ্যাত। কিন্তু স্যুপে প্রস্রাবের ঘটনাটি ঠিক কী? গত মাসে হাইডিলাওর সাংহাই আউটলেট থেকে একটি ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

যেখানে দেখা গিয়েছিল, তাঁদের হোটেলের রান্নাঘরে রাখা স্যুপের পাত্রের মধ্যে একটি ছেলে প্রস্রাব করছেন। গোটা দৃশ্যটি একজন ক্যামেরাবন্দী করেছেন। কিন্তু কে সে, তা জানা যায়নি। সেই ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দিয়েছে। অনুমান, প্রস্রাব করা স্যুপটি অজান্তেই গ্রাহকদের পরিবেশন করা হয়েছিল। সেই কারণেই ৪,০০০ গ্রাহককে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। যদিও ভিডিওটি ভাইরাল হতেই অভিযুক্ত ১৭ বছরের কিশোরটিকে গ্রেফতার করে পুলিশ। এবং তাঁরা নিজের দোষ স্বীকার করেছেন তিনি। পুলিশ জানিয়েছেন, মদ্যপ অবস্থায় যুবকটি স্যুপে প্রস্রাব করার মতো জঘন্যতম অপরাধ করেছে। আর তার এই কুকীর্তির জন্যে হোটেল কর্তৃপক্ষ অনুতপ্ত। হোটেল জানিয়েছে, কেউ যদি প্রস্রাব করা স্যুপটি পান করে থাকেন, তার জন্যে তাঁরা ক্ষমাপ্রার্থী। এই ঘটনার পর তাঁরা হটপট স্যুপের সমস্ত পাত্র এবং সরঞ্জাম বদলে দিয়েছেন।

পাশাপাশি অন্যান্য পাত্র গুলিও জীবাণুমুক্ত করেছেন। পাশাপাশি তাঁরা একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা জানি এই ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কখনই পূরণ করা সম্ভব নয়। তবে আমরা এর দায়িত্ব নেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আমরা কথা দিচ্ছি, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যারা আমাদের রেস্তোরাঁয় হটপট স্যুপ খেয়েছেন তাঁদের সবাইকে আমরা টাকা ফেরত দেবো। এটাই আমাদের প্রায়শ্চিত্ত করার উপায়।’ আসলে চিনের এই বিলাসবহুল রেস্তোরাঁর খ্যাতনামা স্যুপটি পরিবেশনের জন্যে হোটেলের নিজস্ব হটপট সরঞ্জাম রয়েছে। তাতেই স্যুপটি পরিবেশন করা হয়। তাই ছেলেটির প্রস্রাবের স্যুপটি অজান্তেই যাঁদের পরিবেশন করা হয়েছিল। এবং যে পাত্রে করে এতদিন গ্রাহকদের স্যুপ পরিবেশন করা হয়েছিল। তাই তাঁদের সবাই মিলে প্রায় ৪,০০০ গ্রাহককে ক্ষতিপূরণ দেবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6