ইজরায়েলি বিমান হানায় খতম হামাস প্রধান মহম্মদ সিনওয়ার, জানালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান। গাজায় ইজরায়েলি বিমান হানায় মৃত্যু হয়েছে হামাসের অন্যতম প্রধান মহম্মদ সিনওয়ারের। বুধবার (২৮ মে) এমনটাই জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন ইজরায়েলের সংসদে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা মহম্মদ সিনওয়ারকে নিকেশ করেছি। আমরা ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, ইয়াহিয়া সিনওয়ারকে আগেই খতম করে সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙেছি। এবার মহম্মদ সিনওয়ারকে খতম করে হামাসের মেরুদণ্ড ভেঙে দিয়েছি।’ ইজরায়েলি সেনা সূত্রে জানা গিয়েছে, ‘গত ১৪ মে ইজরায়েলি সেনার বিমান হামলায় গুরুতর জখম হয়েছিলেন মহম্মদ সিনওয়ার। তাকে দ্রুত খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ প্রসঙ্গত মহম্মদ সিনওয়ার ছিলেন প্রাক্তন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই। ২০২৪ সালের অক্টোবরে ইজরায়েলি সেনার হাতে খতম হয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গত বুধবারই (২১ মে) জেরুজালেমে এক সাংবাদিক বৈঠকে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাস প্রধান মহম্মদ সিনাওয়ারের মৃত্যুর আভাস দিয়েছিলেন। গাজা উপত্যকা জুড়ে নতুন করে ইজরায়েলি বাহিনীর হামলা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!’গত সপ্তাহেই ইজরায়েল এবং আরবের সংবাদমাধ্যমগুলি দাবি করেছিল, খান ইউনিসে ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের শীর্ষনেতা মহম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ নিয়ে ইজরায়েল সরকার মুখ খোলেনি। হামাসের তরফেও সংগঠনের শীর্ষ নেতা সিনওয়ারের মৃত্যুর বিষয়ে মুখ খোলা হয়নি।।  গত বছরের অক্টোবরে গাজায় ইজরায়েলের সামরিক হানায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার মারা যাওয়ার পরেই সংগঠনের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন মহম্মদ। তাকে খতম করতে অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিল ইজরায়েলি সেনাবাহিনী।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের