আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ বন্দির মৃতদেহ হস্তান্তর হামাসের,শোক পালন ইজরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর পেরিয়ে গিয়েছে।এখনও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয় নি।প্রতিদিন গাজাবাসীর বোমা-গুলির শব্দে ঘুম ভাঙে। মধ্যস্তাকারী দেশগুলি প্রচেষ্টা চালালেও স্থায়ী যুদ্ধবিরতি চু্ক্তি আজ অবধি সম্ভব হয় নি। তবে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল। যদিও হামাসের দাবি পুরোপুরিভাবে গাজায় নৃশংসতা বন্ধ করা হোক। এমন আবহে হামাস বিবাস পরিবারের সদস্যসহ ৪ বন্দির মৃতদেহ ইজরায়েলের কাছে হস্তান্তর করছে।

২০২৩ সালের যুদ্ধ শুরু হওয়ার পর হামাস এই প্রথম বন্দিদের দেহাবশেষ ইজরায়েলের হাতে তুলে দিচ্ছে।এই নিয়ে হামাস সংগঠন জানিয়েছে,শিরি বিবাস, তার দুই শিশু পুত্র কেফির ও এরিয়েল এবং চতুর্থ বন্দী-ওদেদ লিফশিৎজের মৃতদেহ গাজার দক্ষিণ নগরী খান ইউনিসে ফেরত পাঠানো হবে। এই নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, ‘বৃহস্পতিবার ইজরায়েলের জন্য একটি খুব কঠিন দিন। শোকের দিন হিসেবে আজকের দিনটি স্মরণীয় থাকবে।’

২০২৩ সালে ইজরায়েলে হামলার সময় হামাসের হাতে তাদের অপহরণের ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মা এবং তার শিশুপুত্র চার বছর বয়সী আরিয়েল ও মাত্র নয় মাস বয়সী কেফিরকে গাজা সীমান্তের কাছে তাদের বাড়ি থেকে অপহরণ করা হচ্ছে। সেইসময় তাদের পরিবার ইজরায়েলের আদালতে মামলাও করে।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আচমকাই নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাসরা। এই হামলায় ১২০০ ইজরায়েলি নিহত হয়েছিল। এছাড়াও বহু ইজরায়েলিকে ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। আর এরপর থেকেই প্রতিশোধ নিতে গাজা জুড়ে গনহত্যা শুরু করে ইজরায়েল।

টানা এক বছর পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক নাগরিক।জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ