মুক্তি পেয়ে ইজরায়েলে পা রাখলেন তিন বন্দি, ফেরার সময় কী উপহার দিল হামাস ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কিছু সময়ের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে। যুদ্ধবিরতি চুক্তি আওতায় প্রথম দিন ৩ ইজরায়েলি মহিলা বন্দিকে মুক্তি দিয়েছে হামাস গোষ্ঠী। রবিবার(১৯ জানুয়ারি)গাজায় রেড ক্রসের কাছে তিন বন্দিকে হস্তান্তরের করে হামাসরা। উপহার স্বরুপ তাদের ব্যাগ তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। যা নিয়ে হইচই শুরু হয়েছে গোটা বিশ্বে।

বন্দিদের হাতে তুলে দেওয়া ‘উপহারের ব্যাগে’ তাদের বন্দিদশায় থাকা ছবি, গাজার ছবি এবং একটি ‘প্রশংসাপত্র’ রয়েছে। তা হাতে নিয়ে হাসিমুখে পোজও দিয়েছেন সদ্য ছাড়া পাওয়া ৩ ইজরায়েলি। মুক্তি পাওয়া তিন ইজরায়েলি বন্দি হলেন ২৮ বছর বয়সি এমিলি দামারি, ২৪ বছর বয়সি রোমি গোনেন ও ৩১ বছর বয়সি ডোরন স্টেইনব্রেচার।

মুক্তি পাওয়ার পর আনন্দে তারা চোখের জল ধরে রাখতে পারে নি। ইজরায়েলের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা হাজারো ইজরায়েলি তাদের বরণ করে নিয়েছে। ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত তারা কয়েকদিন হাসপাতালে থাকবেন। এরপর তারা ঘরে ফিরে যাওয়ার অনুমতি পাবেন।

এদিকে উপহারের ব্যাগ হাতে নিয়ে তিন বন্দি হাসছেন এমন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে। এই ঘটনার পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকে।অনেকে হামাসের প্রশংসা করেছেন। অনেকে আবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় রবিবার গাজায় ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন ইজরায়েলি মহিলা বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৯০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?