৪৭ দিন বাদে ১২ থাই নাগরিক-সহ ২৫ বন্দিকে মুক্তি দিল হামাস

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৮ দিনের বন্দিদশা থেকে মিলল মুক্তি। কাতারের মধ্যস্থতায় শুক্রবার বিকেলে (স্থানীয় সময় বিকেল চারটে) থাইল্যান্ডের ১২ এবং ইজরায়েলের ১৩ নাগরিককে মুক্তি দিল ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে। উল্লেখ্য, এদিনই গাজায় শুরু হয়েছে চার দিনের যুদ্ধবিরতি। ইজরায়েলের জেলে বন্দি ৩৯ ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। আর ওই ফিলিস্তিনিদের মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই ২৫ বন্দিকে মুক্তি দিল হামাস। 

গত ৭ অক্টোবর ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে মোট ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে এসেছিলেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সামরিক শাখার সদস্যরা। ওই ৪০ বন্দির মধ্যে ইজরায়েলিদের পাশাপাশি ভিন দেশের একাধিক নাগরিকও ছিলেন। যদিও মানবিকতার কারণে অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই দফায় মোট চার বন্দিকে মুক্তি দেয় হামাসের সামরিক শাখা আল কাশাম ব্রিগেড। বাকি বন্দিদের মুক্তি দেওয়ার জন্য হামাস নেতৃত্বের কাছে করজোড়ে অনুরোধ জানিয়েছিল একাধিক রাষ্ট্রপ্রধান। কিন্তু ইজরায়েলের হত্যালীলা বন্ধ না হওয়া পর্যন্ত কাউকে মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন হামাসের নেতারা।

শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল। পাশাপাশি ইজরায়েলের জেলে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথাও জানায়। সৌজন্য দেখাতে হামাসের পক্ষ থেকে ইজরায়েল থেকে বন্দি করে নিয়ে আসা ৫০ জনকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। সেই মতো স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ গাজা-রাফা সীমান্তে রেড ক্রসের প্রতিনিধিদের হাতে থাইল্যান্ডের ১২ এবং ইজরায়েলের ১৩ নাগরিককে তুলে দেওয়া হয়।’ দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে বন্দি থাকার পরে দেশের নাগরিকরা মুক্তি পাওয়ায় খুশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ জানান, ’১২ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। কয়েক ঘন্টার মধ্যেই ওই নাগরিকদের নিজেদের হেফাজতে নেবেন থাই দূতাবাসের আধিকারিকরা।’ হামাসের হাতে এখনও দেশের ১৪ নাগরিক বন্দি রয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। ওই নাগরিকরাও খুব দ্রুত মুক্তি পাবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা