কিউবার হাভানায় অভিজাত হোটেলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২

দমকল আধিকারিকদের অনুমান, গ্যাস লিক করেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার(Cuba) রাজধানী হাভানার(Havana) পাঁচ তারা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে(Hotel Blast) মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৬০ জনের বেশি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে ঐতিহাসিক হোটেলটি। যদিও বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা নেই বলে দাবি করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হাভানার ঐতিহাসিক পাঁচ তারা হোটেল সারাতোগা। দাউ-দাউ করে জ্বলতে থাকে গোটা হোটেল। নিমিষেই ধ্বংসস্তুপের চেহারা নেয় হোটেলটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে হোটেলের বাইরে দাঁড়ানো একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মী ও উদ্ধারকারীরা। আগুণ নিয়ন্ত্রণে এনে শুরু করেন উদ্ধারকার্য। বেশ কয়েকজনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেন তারা। আশঙ্কাজনক অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকে পড়ে থাকতে পারেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা।

দমকল আধিকারিকদের অনুমান, হোটেলে ব্যবহৃত গ্যাস লিক(Gas Leakage) করেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সারাতোগায বিস্ফোরণের পরেই হাভানার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে প্রশাসন। করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল হাভানার কেন্দ্রে অবস্থিত হোটেল সারাতোগা। পর্যটক ও অন্যান্য গ্রাহকদের জন্য হোটেলটি ফের খুলে দেওয়ার জন্য সংস্কারের কাজ চলছিল। কিন্তু ভয়াবহ বিস্ফোরণের পরে কবে হোটেলের দরজা খুলবে, তা অনিশ্চিত।

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট